ছবি: সংগৃহীত
খেলা

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখল নিয়েছে ইংল্যান্ড। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারানোর পর র‍্যাঙ্কিংয়ে এই পরিবর্তন এসেছে।


দুইয়ে থাকা ভারতের রেটিং পয়েন্টও অবশ্য ইংল্যান্ডের সমান। দুই দলেরই রেটিং পয়েন্ট ২৬৯। ভারতের মোট পয়েন্ট ৬৪ ম্যাচে ১৭,২০১ আর ইংল্যান্ডের ৪১ ম্যাচে ১১,০২১। ম্যাচপ্রতি গড় রেটিংয়ে সামান্য এগিয়ে থাকায় ইংল্যান্ড শীর্ষে উঠেছে।


চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বার শীর্ষে উঠল ইংল্যান্ড। গত জুলাইয়ে ভারতকে ৪-০ ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠেছিল দলটি। এরপর অবশ্য ভারত সেটা কেড়ে নিতে খুব বেশি সময় নেয়নি। একই মাসে হওয়া জিম্বাবুয়ে সিরিজেই ভারত শীর্ষস্থান পুনরুদ্ধার করে। এবার সেই এক নম্বর জায়গা আবার ইংল্যান্ডের দখলে।


হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন ইংল্যান্ড এখন দুর্দান্ত ছন্দে রয়েছে। অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২৬টি টি-টুয়েন্টির ২৩টিতেই জয় পেয়েছেন ব্রুক। শনিবারের ম্যাচটি ছিল টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের টানা ১৫তম জয়।


ভারতের বিপক্ষে আরও একবার করুণ পরাজয় জ্যোতিদের, সোনা জেতা হলো না বাংলাদেশের

বিপরীতে নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে শুরুটা ভালো হয়নি ভারতের। তিনি অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ২-০ এবং ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে হারে ভারত।

তবে পরের দুই সিরিজে ঘুরে দাঁড়িয়েছে তারা। যদিও দুটি দলই সেই অর্থে শক্তিশালী প্রতিপক্ষ ছিল না, জিম্বাবুয়ে ও আফগানিস্তান। ভারতের পরের অভিযান এশিয়ান গেমস।


হালনাগাদ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ড, ভারতের পর অবস্থান অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বাংলাদেশ ২২৪ রেটিং পয়েন্ট নিয়ে আছে আট নম্বরে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা