ছবি: সংগৃহীত
বিনোদন

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

বিনোদন ডেস্ক

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে ভক্তদের সুখবরটি জানিয়েছেন এই তারকা দম্পতি।

পোস্টে একটি শিশুর পায়ের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘আমাদের কন্যাশিশুকে স্বাগতম।’ একই পোস্টে সন্তানের জন্মতারিখ হিসেবে ১৯ সেপ্টেম্বর উল্লেখ করা হয়েছে।

সুখবর ছড়িয়ে পড়ার পর থেকেই দীপিকা ও রণবীরকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন বলিউড তারকারা। কৃতি শ্যানন, সোনম কাপুর আহুজা ও সোনু সুদসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতক ও তার মা-বাবার জন্য শুভকামনা জানিয়েছেন।

দীপিকা ও রণবীরের প্রেমের গল্পের শুরু সঞ্জয় লীলা বানসালির ‘রামলীলা’ সিনেমার সেটে। ২০১৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে একসঙ্গে কাজ করার সময় তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বলে জানা যায়। কয়েক বছর প্রেমের পর ২০১৮ সালের নভেম্বরে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।

ইতালির লেক কোমোর ভিলা দেল বালবিয়ানেলোতে ১৪ ও ১৫ নভেম্বর বসেছিল তাদের বিয়ের আয়োজন। ঘরোয়া পরিসরের সেই অনুষ্ঠানে কোকণি ও সিন্ধি—দুই সংস্কৃতির ঐতিহ্যবাহী রীতিই অনুসরণ করা হয়।

২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথমবারের মতো মা-বাবা হন দীপিকা ও রণবীর। তাদের প্রথম সন্তানের নাম রাখা হয় দুয়া পাড়ুকোন সিং।

এরপর ২০২৬ সালের ১৯ এপ্রিল দ্বিতীয়বার মা-বাবা হওয়ার সুখবর জানান তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ে দুয়াকে সঙ্গে নিয়ে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান এই তারকা দম্পতি। তখনই জানিয়েছিলেন, সেপ্টেম্বরেই তাদের দ্বিতীয় সন্তান পৃথিবীর আলো দেখবে।

সন্তানের জন্মের আগে দীপিকা ও রণবীর মাতৃত্বকালীন ফটোশুটের বেশ কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ছবিগুলোতে দীপিকার বেবি বাম্পের পাশাপাশি রণবীরকেও দেখা যায়।

অবশেষে ১৯ সেপ্টেম্বর তাদের পরিবারে যুক্ত হলো নতুন সদস্য। সংক্ষিপ্ত এক ঘোষণায় কন্যাসন্তানকে স্বাগত জানিয়েছেন বলিউডের এই তারকা দম্পতি।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা