ছবি: সংগৃহীত
বিনোদন

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

বিনোদন ডেস্ক

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। আর সেই জীবনে যখন বলিউড তারকারা যুক্ত হন, তখন আলোচনার মাত্রাও বেড়ে যায় কয়েক গুণ।

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমন বেশ কয়েকটি আলোচিত জুটি রয়েছে, যেখানে ক্রিকেটাররা জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন বলিউড অভিনেত্রীদের। প্রেম, বিয়ে ও বিচ্ছেদের গল্পে এসব জুটি বিভিন্ন সময়ে উঠে এসেছে আলোচনায়।

মনসুর আলি খান পাতৌদি ও শর্মিলা ঠাকুর

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মনসুর আলি খান পাতৌদি ও অভিনেত্রী শর্মিলা ঠাকুরের প্রেমের গল্প ছিল বেশ আলোচিত। ১৯৬৫ সালে দিল্লির একটি পার্টিতে তাদের প্রথম দেখা হয়। ধর্মীয় পার্থক্য থাকলেও ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়। ১৯৬৯ সালে বিয়ে করেন তারা। দীর্ঘ সময় একসঙ্গে সংসার করেন পাতৌদি ও শর্মিলা।

বিরাট কোহলি ও আনুশকা শর্মা

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় তারকা বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রেম ও বিয়ে ছিল বহুল আলোচিত। দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে বিয়ে করেন তারা। ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আয়োজিত সেই বিয়ে ক্রিকেট ও বলিউড—দুই অঙ্গনেই ব্যাপক সাড়া ফেলে।

যুবরাজ সিং ও হ্যাজেল কিচ

ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংয়ের সঙ্গে ব্রিটিশ-ভারতীয় অভিনেত্রী হ্যাজেল কিচের প্রেমের গল্পও বেশ চমকপ্রদ। যুবরাজের ভাষ্য অনুযায়ী, হ্যাজেলকে একাধিকবার কফির জন্য আমন্ত্রণ জানালেও শুরুতে তিনি রাজি হননি। এমনকি দেখা করার কথা থাকলেও অনেক সময় ফোন বন্ধ করে রাখতেন হ্যাজেল। শেষ পর্যন্ত গড়ে ওঠে তাদের সম্পর্ক। ২০১৫ সালে বাগদান এবং ২০১৬ সালে বিয়ে করেন তারা।

জহির খান ও সাগরিকা ঘাটগে

‘চাক দে! ইন্ডিয়া’ সিনেমায় প্রীতি সবরওয়ালের চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সাবেক ভারতীয় পেসার জহির খান। দীর্ঘদিন প্রেমের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের ঘোষণা দেন তারা। যুবরাজ সিং ও হ্যাজেল কিচের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়ার পর তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। ২০১৭ সালে বিয়ে করেন জহির ও সাগরিকা।

হরভজন সিং ও গীতা বসরা

ভারতের সাবেক অফস্পিনার হরভজন সিং বিয়ে করেন ব্রিটিশ-ভারতীয় অভিনেত্রী গীতা বসরাকে। বিয়ের আগে প্রায় পাঁচ-ছয় বছর সম্পর্কে ছিলেন তারা। দীর্ঘ প্রেমের পর ২০১৫ সালে বিয়ের মাধ্যমে সম্পর্ককে পরিণতি দেন এই তারকা জুটি।

মোহাম্মদ আজহারউদ্দিন ও সংগীতা বিজলানি

ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ও বলিউড অভিনেত্রী সংগীতা বিজলানির সম্পর্কও একসময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। ১৯৯৬ সালে তাদের প্রথম দেখা হয়। পরে প্রেমের সম্পর্কে জড়ান দুজন। সংগীতাকে বিয়ে করার আগে প্রথম স্ত্রীকে তালাক দেন আজহারউদ্দিন। বিয়ের পর সংগীতা নিজের নাম পরিবর্তন করে আয়েশা আজহার রাখেন। তবে প্রায় ১৪ বছর সংসারের পর ২০১০ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

ক্রিকেট ও বলিউড—ভারতের বিনোদন ও ক্রীড়াজগতের দুই জনপ্রিয় অঙ্গনের তারকাদের এসব সম্পর্ক তাই বরাবরই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থেকেছে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা