ছবি: সংগৃহীত
বিনোদন

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি বড় গানের আসর। এসব আয়োজনে পাকিস্তানের কাবিশ ও আসিম আজহারের পাশাপাশি মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, শিরোনামহীন ও মেঘদল।

প্রথম আয়োজনটি অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর ঢাকার আলোকিতে। ‘এক্স ফোর্স প্রেজেন্টস মিক্সটেপ ভলিউম ৩’ শিরোনামের এই কনসার্টে পারফর্ম করবে নেমেসিস, অ্যাভয়েডরাফা, ইন্দালো, কার্নিভ্যাল, আফটারম্যাথ, কনক্লুশন ও ফিরোজ জংসহ মোট ১০টি ব্যান্ড।

দুপুর সাড়ে ২টায় শুরু হয়ে অনুষ্ঠানটি চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে সেট সেট রক ডটকমে।

এরপর ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’। এই আয়োজনে ঢাকার মঞ্চে গান পরিবেশন করবে পাকিস্তানি ব্যান্ড কাবিশ। তাদের সঙ্গে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল।

কনসার্টটির ভেন্যু এখনো আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়নি। এর আগে গত ৫ ডিসেম্বর অনুষ্ঠানটি আয়োজনের কথা থাকলেও অনুমতি না পাওয়ায় তা স্থগিত করা হয়। আগের টিকিটধারীদের নতুন করে টিকিট কিনতে হবে না। নতুন টিকিট পাওয়া যাবে টিকিফাইয়ে।

সবশেষে ২ অক্টোবর ঢাকায় বসবে ‘দ্য আসিম আলী ট্যুর’। স্বদেশ অ্যারেনায় অনুষ্ঠিত এই আয়োজনে পাকিস্তানি সংগীতশিল্পী আসিম আজহার গান পরিবেশন করবেন। তার সঙ্গে মঞ্চে থাকবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। এ ছাড়া পারফর্ম করবে মডার্নোটাকু।

এই কনসার্টের টিকিটও পাওয়া যাচ্ছে টিকিফাইয়ে।

সব মিলিয়ে সেপ্টেম্বরের শেষ দিক থেকে অক্টোবরের শুরু পর্যন্ত ঢাকার সংগীতপ্রেমীদের জন্য থাকছে টানা তিনটি বড় আয়োজন। দেশি-বিদেশি শিল্পীদের অংশগ্রহণে এসব কনসার্ট ঘিরে এরই মধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা