উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম
বাণিজ্য

অসাধু ই-কমার্স প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনতে হবে

নিজস্ব প্রতিবেদক: যেসব ই-কমার্স প্রতিষ্ঠান মানুষের কাছ থেকে টাকা নিয়ে পণ্য দেয় না তাদের আইনের আওতায় আনার আহবান জানিয়েছেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনলাইন প্লাটফর্ম দারাজের সেলার সামিট ২০২১ অনুষ্ঠানে এ আহবান জানান তিনি।

আতিকুল ইসলাম বলেন, মানুষ নিরাপদ খাদ্য চায়, ভালো রাস্তা চায়। যারা অনলাইনে কেনাকাটা করেন তারা সঠিক সময়ে তাদের পণ্য চায়। কিন্তু অনেক প্রতিষ্ঠান টাকা নিয়ে পণ্য দেয় না। অনলাইনে মানুষকে ঠকালে সৃষ্টিকর্তার দরবারে তার বিচার হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আমরা মানুষ ঠকিয়ে টাকা উপার্জন করবো, এটা কেমন ব্যবসা। এটা চিন্তা করা যায় না। একটা প্রতিষ্ঠানে বিশ্বাস করে একটা সেলার, একজন ক্রেতা ও তার পরিবার শেষ হয়ে গেলো? এটা কি ধরণের ব্যবসা। যারা এই ধরণের ব্যবসা করেন তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। এটা সরকারের কাছে আমাদের অনুরোধ। আমরাও যেনো অতি লাভ না করি। বাই ওয়ান গেট ওয়ান শুনেছি। বাই ওয়ান গেট টেন এটা শুনিনি। এটা হতে পারে না। এটা আমাদের বুঝতে হবে। সব কিছু সরকারের দায়িত্ব না।
নিজের চিন্তা নিজেকে করতে হবে।

করোনায় ই কমার্স প্লাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জানিয়ে উত্তর সিটির মেয়র বলেন, এই সময় অনলাইন প্লাটফর্ম খুব ভালো সাপোর্ট দিয়েছে। আমাদের আমাদের ডিজিটাল গরুর হাটে তিন লাখের উপর পশু বিক্রি হয়েছে। আমরা অনেকের সঙ্গে ব্যবসা করেছি। কিন্তু যারা টাকা মেরে দিয়েছে তাদের সঙ্গে আমরা ব্যবসা করিনি।

অনুষ্ঠানে জানানো হয়, ১১ নভেম্বর বিশ্বের সর্ববৃহৎ এই অনলাইন শপিং ইভেন্টে থাকছে ১ কোটি ৯০ লাখেরও বেশি পণ্য; সাথে বিশাল ডিসকাউন্ট।

এতে বলা হয়, ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন উপলক্ষ্যে দারাজ অফার করছে পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ১১ টাকা ডিল, ডাবল টাকা ভাউচার, আরও অনেক অফার। গত বছর ১১.১১ তে ১০০ কোটি টাকার পণ্য বিক্রি করলেও, চলতি বছরের ১১.১১ তে ২০০ কোটি টাকার পণ্য বিক্রির আশা করছে দারাজ।

দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদুল হক বলেন, বর্তমানে দারাজের সাথে যুক্ত আছে ৪০ হাজার বিক্রেতা এবং সহস্রাধিক ব্র্যান্ড। পণ্য কেনাকাটায় গ্রাহকদের তাৎক্ষণিক এবং সহজ সুবিধাদানের সাথে সাথে প্রতি মাসে ২০ লাখেরও বেশি পণ্য বিশ্বের সকল প্রান্তে পৌঁছে দিচ্ছে দারাজ।

তিনি আরও জানান, দারাজ তার গ্রাহকদের জন্য একইসাথে একটি বাজার, মার্কেটপ্লেস এবং কমিউনিটি। দারাজ উদ্যোক্তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের মতাে, কেননা প্রতিষ্ঠানটি প্রতিমাসে ই-কমার্স সম্পর্কে পাঁচ হাজারেরও বেশি নতুন বিক্রেতাকে সচেতন করে তােলে। দারাজ বিভিন্ন লজিস্টিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠার লক্ষ্যে তাদের ই-কমার্স অপারেশনগুলােকে মাথায় রেখে দারাজ এক্সপ্রেস' (ডেক্স নামে পরিচিত) নামক নিজেদের লজিস্টিক কোম্পানি গঠন করেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা