সংগৃহীত ছবি
জাতীয়

আলজেরিয়া-বাংলাদেশের পররাষ্ট্র পর্যায়ে বৈঠক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও আফ্রিকার দেশ আলজেরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ২ দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে একটি বৈঠক (ফরেন অফিস কনসালটেশন বা এফওসি) অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দেশটির স্থানিয় সময় দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

আরও পড়ুন: অনলাইনে মামলা চালুতে পুলিশকে নির্দেশনা

পররাষ্ট্র মন্ত্রণালয় জা‌নিয়েছেন, দ্বিপক্ষীয় এই আলোচনার জন্য পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বর্তমানে আলজেরিয়ায় রয়েছেন। আলজেরিয়ার সাথে জ্বালানি, কৃষি, মানবসম্পদ সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। এ সময় বাংলাদেশের কাছে এলএনজি বিক্রি করতে আগ্রহী দেশটি। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টা দেশটির জ্বালানি মন্ত্রীকে রাজধানী ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাংলাদেশের পেট্রোবাংলা ও আলজেরিয়ার সোনাট্র্যাকের মধ্যে জ্বালানি সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক প্রায় চূড়ান্ত। আলজেরিয়ার জ্বালানি মন্ত্রীর রাজধানী ঢাকা সফরের সময়ে ঐ স্মারক সই হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, আলজেরিয়ার সাথে জ্বালানি খাতে সহযোগিতার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এবং ২ দেশের মধ্যে জ্বালানি বিষয়ক একটি সমঝোতা স্মারক আলোচনায় রয়েছে।

তিনি বলেন, আলজেরিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের এফবিসিসিআই ও মিশরের ফেডারেশন অব চেম্বার অব কমার্সের সাথে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২ টি সমঝোতা স্মারক চূড়ান্ত করা হয়েছে। এ সময় ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সার্বিক বাণিজ্য উন্নয়নে এটি ভূমিকা রাখবে বলে ধারণা করা যায়।

আরও পড়ুন: মহাখালীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

তিনি আরও বলেন, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি এবং ইনস্টিটিউট অব ডিপ্লোমেসি অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস, আলজেরিয়ার মধ্যকার সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা আসন্ন সফরে স্বাক্ষরিত হতে পারে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা