সংগৃহীত ছবি
জাতীয়

খুনিরা বাইরে, বিপ্লবীরা জেলে: হাসনাত

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, কিছুদিন পর দেখবো খুনিদের সবাই বাইরে, আর বিপ্লবীরা সবাই জেলে।

আরও পড়ুন: ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে হাসনাত লিখেছেন, ‘মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বুলবুল পলাতক অবস্থায় ফ্যাসিস্ট খুনি হাসিনার পক্ষে পত্রিকায় বিবৃতি পাঠায়, আবার কালের কণ্ঠ সেটি ছাপায়! বুঝতেছেন ব্যাপারটা?’

ওই পোস্টে হাসনাত আবদুল্লাহ আরও লেখেন, ‘দেশের মিডিয়ায় দেড়যুগেরও বেশি সময় ধরে আওয়ামী দালালদের আধিপত্য। তাদেরকে সরানো যায়নি। কিছুদিন পর দেখবো খুনিদের সবাই বাইরে, আর বিপ্লবীরা সবাই জেলের ভিতর। শফিক ভাই, আপনাদের সুশীলতা আপনাদের গলায় দড়ি হয়ে না ফিরুক।’

গণমাধ্যমের সমালোচনা করে দেওয়া আরেক পোস্টে হাসনাত লিখেছিলেন, ‘বর্তমান আমলা ও মিডিয়া আওয়ামী অপরাধের বৈধতা উৎপাদনে সমন্বিতভাবে কাজ করছে। যেসব আমলারা দেড় যুগেরও বেশি সময় ধরে আ’লীগের ফ্যাসিস্ট হওয়ার পথ প্রশস্ত করেছে, যেসব মিডিয়া এই দীর্ঘ লড়াইয়ে যুক্ত সংগ্রামী জনগণকে জঙ্গি ট্যাগ দিয়েছে-আজ তারা আওয়ামী পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছে।

আরও পড়ুন: লিফলেট বিতরণ করলেই আটক

আমরা যখন এই আমলা ও এই মিডিয়ার বিরুদ্ধে কথা বললাম, তখন আপনারা বলা শুরু করলেন-আমাদের এই দায়িত্ব কে দিয়েছে? যেসব আমলা ও মিডিয়ার তত্ত্বাবধানে আওয়ামী জাহিলিয়াত কায়েম হয়েছিলো, জুলুম কায়েম হয়েছিলো, সেই একই আমলা ও মিডিয়া দিয়ে আপনারা ইনসাফ কায়েম করবেন বলে যারা মনে করেন, তাদেরকে বলবো-আপনারা ফ্যাসিবাদের ডিকটা মুখ থেকে সড়ান। এই বিপ্লবকে হোমাসা(!) করে দেওয়ার জন্য এই আমলা ও মিডিয়াই যথেষ্ট।’

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা