এলপিজি গ্যাস
বাণিজ্য

আরও একবার কমলো এলপিজি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ায় আরও একবার দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হলো। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির দাম কমিয়ে প্রতি কেজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে ৯৮.১৭ টাকা।

সোমবার (৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এলপিজির এই নতুন দাম ঘোষণা করে বিইআরসি।

নতুন মূল্য তালিকা অনুযায়ী এলপিজির দাম কেজিপ্রতি ১০২.৩২ টাকা থেকে কমিয়ে ৯৮.১৭ টাকা করা হয়েছে। ফলে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২২৮ টাকা থেকে ১৫০ টাকা কমে ১ হাজার ৭৮ টাকা হয়েছে।

পরিবহনের জ্বালানি হিসাবে ব্যবহৃত অটোগ্যাসের দামও প্রতি লিটারে ৫৭.২৪ টাকা থেকে ২.৩০ টাকা কমিয়ে ৫৪.৯৪ টাকা করা হয়েছে। আর বাসাবড়িতে ব্যবহৃত রেটিকুলেটেড এলপিজির দাম ৯৯.০৮ টাকা থেকে কমিয়ে ৯৪.৯৪ টাকা করা হয়েছে।

জানুয়ারি মাসে আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম আগের চেয়ে কমায় আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখেই দেশের বাজারেও এলপিজি গ্যাসের দাম কমানো হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা