সেরা দশের ভেরেভকে হারিয়েছেন মারে
খেলা

সেরা দশের ভেরেভকে হারিয়েছেন মারে

স্পোর্টস ডেস্ক:

২০১৭ সালের পর এই প্রথম টেনিস র‌্যাংকিংয়ে সেরা দশে থাকা কোন খেলোয়াড়কে হারালেন ব্রিটেনের অ্যান্ডি মারে। ওয়েস্টার্ন এন্ড সাউদার্ন ওপেনের দ্বিতীয় রাউন্ডে জার্মানির আলেকজান্ডার ভেরেভকে হারিয়েছেন মারে। তিনবারের গ্র্যান্ডস্লাম জয়ী মারে জেতেন ৬-৩, ৩-৬, ৭-৫ গেমে।

বিশ্ব র‌্যাংকিংয়ে এখন ১২৯তম স্থানে আছেন অ্যান্ডি মারে। তৃতীয় রাউন্ডে তিনি খেলবেন কানাডার মিলোস রাওনিচের বিপক্ষে।

২০১৭ সালে শেষ ফ্রেঞ্চ ওপে কেই নিশিকোরিকে হারিয়েছিলেন মারে। এরপর এখন পর্যন্ত আর টেনিস র‌্যাংকিংয়ে সেরা দশে থাকা কোন খেলোয়াড়কে মারে হারাতে পারেননি।

ওয়েস্টার্ন ও সাউদার্ন ওপেন সাধারনত সিনসিনাটিতে হয়ে থাকে। কিন্তু করোনা ভাইরাসের কারণে এটা এবার নিরাপত্তার বলয়ের আওতায় এনে ফ্ল্যাশিং মিডোতে অনুষ্ঠিত হচ্ছে। কারণ এখানেই ৩১ আগস্ট থেকে শুরু হবে ইউএস ওপেন গ্র্যান্ডস্লাম টেনিস টুর্নামেন্ট।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

গ্যাস কেনার সামর্থ্য নেই, ঢাকায় ফিরছে লাকড়ির চুলা!

এক নজরে: গ্যাসের দাম, কাঠের চুলায় ফিরছে রাজধানীর গর...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা