চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি বায়ার্ন-পিএসজি
খেলা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

বায়ার্নের ছয় নাকি পিএসজির প্রথম

স্পোর্টস ডেস্ক:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ট্রফি জয়ের ইতিহাসটা কি নিজেদের মতো করে লিখতে পারবে প্যারিস সেন্ট জার্মেইন পিএসজি? নাকি বায়ার্ন মিউনিখের দাপটের ষষ্ঠ ট্রফি জয়ের সাফল্যে আটকে যাবে তাদের প্রথম শিরোপা জয়ের স্বপ্ন? সব প্রশ্নেরই উত্তর মিলবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। রোববার (২৩ আগস্ট) রাত ১টায় পর্তুগালের লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

সেমিফাইনালে অলিম্পিক লিঁওকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বায়ার্ন। যা তাদের ১১তম ফাইনাল। ২০১৩ সালে শেষ শিরোপা জিতেছিল বায়ার্ন মিউনিখ। এরপর আর ফাইনাল খেলতে পারেনি দলটি। এই বায়ার্নই এবার কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে বিদায় করেছে লজ্জা দিয়ে। বার্সার বিপক্ষে বায়ার্ন ম্যাচ জিতেছিল ৮-২ গোলে।

অন্যাদিকে ফরাসি লিগে দাপট থাকলেও সেই ধারা ইউরোপিয়ান অন্যান্য টুর্নামেন্টে দেখাতে পারছিল না পিএসজি। এবার তাদের সামনে সুযোগ প্রথমবারের মতো ইউরোপিয়ান কাপের শিরোপা জয়ের। পিএসজি কোয়ার্টার ফাইনালে হারিয়েছিল আতালান্তাকে। আর সেমিফাইনালে জিতেছিল লাইপজিগের বিপক্ষে। নেইমার-এমবাপ্পে জুটি আছেন পিএসজির আক্রমনভাগে। যাদের উপরই মূল দায়িত্ব বায়ার্নকে হারিয়ে পিএসজির শিরোপা জয় করার।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা