ব্যাটিং কোচের পদ ছাড়লেন নেইল ম্যাকেঞ্জি  
খেলা

ম্যাকেঞ্জির পদত্যাগ

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ ছেড়েছেন দক্ষিণ আফ্রিকার নেইল ম্যাকেঞ্জি। পারিবারিক কারণে তিনি এই পদ ছেড়েছেন বলে ক্রিকেটের আন্তর্জাতিক ওয়েবসাইট ক্রিক ইনফোকে নিশ্চিত করেছেন।

বিশ্বজুড়ে সব দেশ ক্রিকেটে ফেরার ধারাবাহিকতাতেই আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। তবে করোনা পুরোপুরি নির্মূল না হওয়াতেই সেই সফরে বাংলাদশের অংশ হচ্ছেন না নেইল ম্যাকেঞ্জি। মহামারির এই সময়টা পরিবারের সঙ্গেই কাটাতে চান তিনি। এভাবেই চিঠি লিগে গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পাঠান তিনি। যা মূলত ছিল তার বাংলাদেশ ব্যাটিং কোচ হিসেবে পদত্যাগপত্র। ম্যাকেঞ্জি নিজেই এই খবর নিশ্চিত করেছেন।

২০১৮ সালের জুলাই মাসে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে চুক্তি করা হয় ম্যাকেঞ্জির সাথে। তার কোচিংয়ে তামিম ইকবাল, লিটন দাশ, মাহমুদুল্লা রিয়াদদের ব্যাটিংয়েও উন্নতি হচ্ছিল বেশ। প্রতিদিনের কাজের হিসেবে বেতন পেতেন ম্যাকেঞ্জি। কিন্তু করোনার এই সময়টাতে ঘরের বাইরে না আসতে চাওয়ার কারণেই পদত্যাগ করলেন ম্যাকেঞ্জি।

অবশ্য ম্যাকেঞ্জি শুধু দুটো সিরিজেই বাংলাদেশের হয়ে কাজ করেছিলেন। একটি গত বছর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে, অন্যটি এ বছর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে।

ম্যাকেঞ্জির এই পদত্যাগের ফলে জাতীয় দলের সাথে ব্যাটিং পরামর্শক হিসেবে কেউ যাবে কিনা সে ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ২৪ সেপ্টেম্বর তিন টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ফিলিস্তিনি শিশুদের জন্য ফিফার অভিনব উদ্যোগ

ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল...

তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা