ফলো অনে পাকিস্তান
খেলা

ফলো অনে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে ফলো অনে পড়েছে পাকিস্তান। নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হয় ২৭৩ রানে। এর আগে স্বাগতিকরা ৮ উইকেটে ৫৮৩ রান তুলে তাদের প্রথম ইনিংস ঘোষণ করেছিল।

৩ উইকেটে ২৪ রান নিয়ে তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করেছিল পাকিস্তান। এক প্রান্তে চলতে থাকে ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল। তবে অবিচল ছিলেন আজহার আলী। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১৪১ রান করেন তিনি। ক্যারিয়ারের ১৭ তম সেঞ্চুরি এটি আজহারের

মিডল অর্ডারে তাকে কিছুক্ষণ সঙ্গ দিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট ফিফটি করে ৫৩ রানে আউট হন তিনি। নিজেদের প্রথম ইনিংসে ২৭৩ রান তুলে পাকিস্তান। ফলো অনে সফররতরা চতুর্থ দিন তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করবে।

৫৬ রানে ৫ উইকেট নেন জিমি অ্যান্ডারসন। ক্যারিয়ারে ২৯তম বারের মতো অ্যান্ডারসন ৫ উইকেট নিলেন। আর দুটি উইকেট পেলেই টেস্টে ৬০০ উইকেটের মাইলফলকে নাম লেখাবেন জিমি অ্যান্ডারসন।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা