চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন বায়ার্ন
খেলা

চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন বায়ার্ন

স্পোর্টস ডেস্ক:

প্যারিস সেন্ট জার্মেইন পিএসজিকে হারিয়ে ষষ্ঠবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে জার্মান দল বায়ার্ন মিউনিখ। রোববার রাতে পর্তুগালের লিসবনের ফাইনালে পিএসজিকে ১-০ গোলে হারায় বায়ার্ন।

পিএসজির হয়ে ক্যারিয়ার শুরু করা বর্তমানে বায়ার্ন ফুটবলার কিংসলে কোম্যান দলের একমাত্র গোলটি করেন ৫৯ মিনিটে। জসুয়া কিমিচের ক্রস থেকে করা কোম্যানের একমাত্র সাফল্যে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার আশা শেষ হয় ফরাসী দলটির।

ম্যাচটা পিএসজির দুই ফরোয়ার্ড নেইমার ও এমবাপ্পের জন্য হতাশাজনক। কারণ প্রথমার্ধে তারা গোলের দারুণ কিছু সুযোগ পেয়েছিল। সেটা থেকেও তারা যেমন গোল পায়নি তেমনি বাহবা দিতে হবে ম্যাচের সেরা খেলোয়াড় বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে, যিনি নেইমার-এমবাপ্পেকে হতাশায় রেখেছেন।

এবার টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। বার্সেলোনার মতো দলকে কোয়ার্টার ফাইনালে ৮-২ গোলে হারিয়েছিল এবার বায়ার্ন। টটেনহামকে এক ম্যাচেই দিয়েছিল ৭ গোল। আর চেলসিকে দুই লেগ মিলিয়ে দিয়েছিল ৭ গোল। ফাইনালে এসে পিএসজির নেইমার-এমবাপ্পেকে নয়্যাল তার দারুণ নৈপুন্য দিয়ে যেভাবে সাফল্য বঞ্চিত রেখেছে তা অবশ্যই প্রশংসার। এমন পারফরম্যান্সের পর তো ট্রফি জয়ের উল্লাসটা বায়ার্ন মিউনিখকেই মানায়।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

গ্যাস কেনার সামর্থ্য নেই, ঢাকায় ফিরছে লাকড়ির চুলা!

এক নজরে: গ্যাসের দাম, কাঠের চুলায় ফিরছে রাজধানীর গর...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা