খেলা

উয়েফা চ্যাম্পিয়ন এবার বায়ার্ন

স্পোর্টস ডেস্ক:

সবশেষ মৌসুমে ট্রেবল জয়ীরাই জিতে নিল মৌসুমের প্রথম ইউরোপীয় শিরোপা। সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে নিলো বায়ার্ন মিউনিখ।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় জার্মান জায়ান্টরা। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকায় অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ায়।

দারুণ এক হেডে বদলি খেলোয়াড় জাভি মার্টিনেজ শিরোপা নির্ধারনী গোলটি করেন ম্যাচের ১০৪ মিনিটে। ২০১৩ সালে বায়ার্নের প্রথম সুপার কাপ শিরোপাতেও বদলি নেমে দলকে সমতা এনে দেওয়া গোল করেছিলেন মার্টিনেজ।

এর আগে ম্যাচের ১৩ মিনিটেই পেনাল্টি থেকে সেভিয়াকে এগিয়ে দেন লুকাস ওকাম্পোস। গোলের জন্য মুখিয়ে থাকা বায়ার্ন অবশ্য ৩৪ মিনিটেই ম্যাচে সমতা ফেরায়। রবার্ট লেভানডস্কির এসিস্ট থেকে জাল খুঁজে নেন লিওন গোরেৎজকা।

বায়ার্নের এটি দ্বিতীয় উয়েফা সুপার কাপ শিরোপা। এর আগে চার বার এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ২০১৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিল বাভারিয়ান ক্লাবটি। এরপর এবারই প্রথম উয়েফা সুপার কাপ খেলতে নেমেছিল দলটি।

এ ম্যাচে প্রায় ২০ হাজার দর্শক ছিল মাঠে। করোনা পরবর্তী সময়ে ইউরোপিয়ান বড় কোনো প্রতিযোগিতায় যা এটাই প্রথম।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা