খেলা

টেস্ট খেলতে মরিয়া সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক:

পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নিজের জায়গা ইতিমধ্যেই পাকা করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। পরীক্ষিত বোলার হিসেবে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হয়েছেন। যদিও টেস্ট দলে এখনো জায়গাই করে নিতে পারেননি, হয়নি অভিষেকও। তবে তরুণ এই অলরাউন্ডার বাংলাদেশ টেস্ট দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছে।

২২টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নিয়ে সাইফউদ্দিন অবশ্যই টেস্ট অভিষেকের যোগ্যতা অর্জন করেছেন, অন্তত এদেশের ক্রিকেটীয় প্রেক্ষাপট বিচারে। তবে সেক্ষেত্রে বাঁধ সেধেছে চোট। পিঠের ইঞ্জুরির কারণে অতীতে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে। সাইফউদ্দিনকে তাই টেস্টে মত অধিক ধকলের ফরম্যাটে নিতে গেলে অনেক ভাবতে হয় নির্বাচকদের। চোট পুরোপুরি না সারলেও নিজেকে অনেকটাই ফিট করে সাইফউদ্দিন এবার মাঠে ফিরেছেন টেস্ট সিরিজকে সামনে রেখেই।

গণমাধ্যমকে সাইফউদ্দিন জানিয়েছেন, সুযোগ পেলে টেস্টেও নিজেকে উজাড় করে দেবেন।

তিনি বলেন, ‘সব ক্রিকেটারেরই টেস্ট ক্রিকেটার হওয়ার স্বপ্ন থাকে। যেহেতু প্রথমবারের মত টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছি। সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডের অংশ হিসেবে মিরপুরে স্কিল ক্যাম্প করছেন সাইফউদ্দিন। লকডাউনের বন্দীদশা কাটিয়ে আগের মত একত্রিত হতে পেরে খুশি এই তরুণ ক্রিকেটার।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, দীর্ঘ ৬-৭ মাস পর দলের সঙ্গে মিরপুরে অনুশীলন করছি। আমি খুবই আনন্দিত। উৎসাহ নিয়ে সেন্ট্রাল উইকেটে বোলিং করেছি। সামনে আরও কিছু দিন সময় পাবো। যতোটা উন্নতি করা যায়, সেই চেষ্টা করবো।’

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা