খেলা

শ্রীলঙ্কা সফরে ম্যাচ সংখ্যা কমিয়ে আনতে চাচ্ছে বিসিবি 

নিজস্ব প্রতিবেদক :

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কি বিসিবি তার অবস্থান থেকে সরে এসেছে বা আসতে চাচ্ছে? ১৪ সেপ্টেম্বর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘লঙ্কানরা যে কঠিন সব শর্ত দিয়েছে, তা মেনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে শ্রীলঙ্কা যাওয়া সম্ভব নয়।’

তিনি আরও জানিয়েছিলেন সাতদিন কোয়ারেন্টাইনে থাকতে রাজি আমরা; কিন্তু এর বেশি নয়। এখন প্রশ্ন উঠেছে, বিসিবি কি ওই কোয়ারেন্টাইন ইস্যুতে ছাড় দেয়ার কথা ভাবছে?

আজ বুধবার মিডিয়ার সাথে আলাপে নিজামউদ্দীন চৌধুরী সুজন কয়েকবারই বলেছেন, ‘সফর আয়োজনে লঙ্কান বোর্ডের সাথে আলাপে বিসিবি মানিয়ে নিতে প্রস্তুত।’

তার কথা, যেহেতু শ্রীলঙ্কা ক্রিকেট ও বিসিবি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজটি আয়োজনের ব্যাপারে কমিটেড যে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা অংশ নিব এবং এটা আমরা এগিয়ে নিতে চাই। সে ক্ষেত্রে আমাদের দুই বোর্ডেরই চেষ্টা চলছে সিরিজটি আয়োজনের ব্যাপারে। আমি আবারও বলছি কোন এডজাস্টমেন্টের প্রয়োজন হলে আমরা করবো। সে ব্যাপারে আমাদের প্রাথমিক আলোচনাও হয়েছে। সে ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যত দ্রুত শ্রীলঙ্কা ক্রিকেট আমাদের ফিডব্যাকটা যেন দেয়। সেভাবেই আমরা প্ল্যান করতে পারবো।’

বিসিবি সিইও লঙ্কান বোর্ডের ওপর কোনোরকম ক্ষোভ ঝাড়তে নারাজ। তিনি বোঝানোর চেষ্টা করেন, পুরো বিষয়টি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের উপর নির্ভর করছে না। তাদের সরকার ও কোভিড-১৯ টাস্ক ফোর্সের সিদ্ধান্তের উপর। আমরা যতটা জেনেছি শ্রীলঙ্কা ক্রিকেট তাদের সাথে যোগাযোগ করেছে, বোঝানোর চেষ্টা করছে আমাদের অবস্থান নিয়ে।’

তবে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ম্যাচ সংখ্যা কমিয়ে আনতে চাচ্ছে? তিন ম্যাচের বদলে এক বা দুই টেস্ট খেলার কথা ভাবছে? কিংবা সূচিতে পরিবর্তণের কথা ভেবেই বার বার অ্যাডজাস্টের কথা বলছে।

সে সম্পর্কে বিসিবি সিইও’র ব্যাখ্যা, ‘সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। যেহেতু সিরিজ আয়োজক শ্রীলঙ্কা ক্রিকেট, সেহেতু এডজাস্টমেন্টের পুরো বিষয়টি তাদের উপর নির্ভর করছে, তাদের সাথে আলোচনা করে। তাদের একটা ঘরোয়া লিগ আছে সবমিলিয়েই সিদ্ধান্ত নিতে হবে।’

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা