ইব্রার জোড়া গোলে জয় পেল এসি মিলান
খেলা

ইব্রার জোড়া গোলে জয় পেল এসি মিলান

স্পোর্টস ডেস্ক:

নতুন মৌসুম শুরু হয়েছে, তবে ইব্রাহিমোভিচ তার পুরনো জাদুতেই এখনো সবাইকে চমকে দিচ্ছেন। গত মৌসুমের ফর্ম নতুন মৌসুমেও অব্যাহত রাখলেন তিনি। সিরিয়ায় বোলোনিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে জোড়া গোল করে এসি মিলানকে জয় এনে দিয়েছেন বর্ষীয়ান এই ফরোয়ার্ড

ভাগ্য সুপ্রসন্ন থাকলে হ্যাটট্রিকও পেয়ে যেতে পারতেন তিনি।

ম্যাচের ৩৫ মিনিটে দুর্দান্ত হেডারে প্রথম দলকে এগিয়ে দেন ইব্রাহিমোভিচ। আর দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন এই সুইডিশ স্ট্রাইকার। আর এই জয়ের সুবাদে সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত থাকার রেকর্ড দীর্ঘ করল মিলান, সব মিলিয়ে এখন ১৫ ম্যাচে অপরাজিত দলটি।

ম্যাচের পর ইব্রাহিমোভিচ বলেন বয়স কিছুটা কম হলে গোলের বন্যা বইয়ে দিতেন, “আমার বয়স যদি ২০ হত, আরও দুটি গোল করতাম। তবে আম চাই না লোকে আমার বয়স নিয়ে কথা বলুক, আমাকেও অন্য সবার মতোই দেখা হোক। আমার বয়স ৩৮ এটা গুরুত্বপূর্ণ নয়, আমি ২০ বছর বয়সীর মতোই কাজ করতে চাই।”

বোলোনিয়ার কোচ সিনিসা মিহায়লোভিচও একবাক্যে স্বীকার করলেন, ম্যাচে ইব্রাহিমোভিচ একাই পার্থক্য গড়ে দিয়েছেন, “তাদের কাছে ইব্রাহিমোভিচ আছে, আমাদের সেটা নেই। ম্যাচে তারা যা কিছু করার চেষ্টা করেছে তার মূলে ছিল ইব্রাহিমোভিচ।”

সান নিউজ/ বিএম/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের মতবিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা