শ্রীলংকা সফরে তিনটি ভেন্যুর প্রস্তাব
খেলা

শ্রীলংকা সফরে তিনটি ভেন্যুর প্রস্তাব

স্পোর্টস ডেস্ক:

কোয়ারেন্টাইন ইস্যুতে কিছুটা নমনীয় হলেও এবার ভেন্যু নিয়ে ভিন্ন কথা বলছে শ্রীলংকান ক্রিকেট কাউন্সিল (এসএলসি)।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে, তিন টেস্টের ভেন্যু হিসেবে গল, পাল্লেকেলে এবং কলম্বোর নাম প্রস্তাব করেছেন এসএলসির সহ সভাপতি রাভিন ভিকরামাত্নে। বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তাই অনেকটাই নিশ্চিত হয়ে গেলো টাইগারদের লঙ্কা সফর। তবে, এ ব্যাপারে এখনো কোন আনুষ্ঠানিক মন্তব্য করেনি ক্রিকেট বোর্ড।

এতোদিন পর্যন্ত টিম টাইগার্সের সফর অনিশ্চিত থাকলেও লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রস্তাবে আশার আলো দেখা যাচ্ছে। বিসিবি সভাপতির আপত্তির পর এই প্রথম কোন ইতিবাচক বক্তব্য আসলো লঙ্কান বোর্ড কর্তাদের কাছ থেকে।

সফরকারীদের ব্যাপারে রাভিন ভিকরামাত্নে বলেন, 'বাংলাদেশ থেকে কতজন এখানে আসবেন, বিসিবি থেকে প্রস্তাবিত সংখ্যার ওপর ভিত্তি করে আমরা সেই সিদ্ধান্ত জানাবো। এরপর তাদের সেটা পছন্দ হলে কোভিড-১৯ এর টাস্ক ফোর্সের নিয়ম অনুযায়ী কাজ করবো। বাংলাদেশকে আমরা দুই ধাপে কোয়ারেন্টিনের বিষয়টি জানিয়েছি। অন্তত সাতদিন তারা তাদের দেশেই কোয়ারেন্টিন পালন করবেন এবং তিনবার কোভিড টেস্টে উত্তীর্ণ হওয়ার পর শ্রীলঙ্কায় আসবেন। আমাদের এখানে আরো একবার তাদের টেস্ট করা হবে। নেগেটিভ আসারাই কেবল খেলায় অংশ নিতে পারবে।'

করোনার সময়ে বার বার স্থান পরিবর্তন করতে অনাগ্রহী টাইগার ম্যানেজমেন্ট। এতদিন পর্যন্ত লঙ্কানদের কথায়ও ছিলো সেই সুর। তবে হঠাৎ করেই আলাদা শহরে নতুন ভেন্যু আলোচনায় এনেছে আয়োজকরা। তাই একটা নতুন কিন্তু রয়েই গেলো।

রাভিন ভিকরামাত্নে আরো বলেন, 'আমরা তিনটি ম্যাচ আলাদা তিনটি ভেন্যুতে আয়োজন করতে চাই। আমরা ভেন্যুর বিষয়টিও জানিয়েছি তাদের। গল, পাল্লেকেলে এবং কলম্বো টেস্টের জন্য প্রস্তুত করা হচ্ছে। তবে এটা নিয়ে এখনও আলোচনা চলছে।'

সান নিউজ/ বিএম/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের মতবিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা