করোনায় প্রাণ হারালেন স্বাধীন বাংলা ফুটবল দলের নওশের
খেলা

করোনায় প্রাণ হারালেন স্বাধীন বাংলা ফুটবল দলের নওশের

স্পোর্টস ডেস্ক:

স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় নওশেরুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় না রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান সাবেক এই স্ট্রাইকার।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তার চাচাতো ভাই সাইদুজ্জামান বলেন, হাসপাতালে সোমবার রাত সাড়ে ৯টায় মারা গেছেন ভাই।

চলতি মাসের শুরুতে করোনায় সংক্রমিত হয়েছিলেন নওশের। একই সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছিলেন তার স্ত্রীও। বাড়িতে চিকিৎসা নিয়ে স্ত্রী সুস্থ হয়ে উঠলেও নওশেরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্বও নিয়েছিলেন।

স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য নওশের ছিলেন নামি স্ট্রাইকার। দীর্ঘদিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন। সত্তর দশকে ঢাকার ফুটবলের অন্যতম তারকা ছিলেন তিনি। স্বাধীনতার আগে খেলেছেন রেলওয়ে, ওয়ারী, ফায়ার সার্ভিস ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে। ফুটবলের পাশাপাশি ক্রিকেটও খেলেছেন তিনি।

তার প্রথম নামাজে জানাজা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর মুন্সীগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে চাঁদপুরে দাফন করা হবে।

সান নিউজ/আরএইচ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

হুথি হামলা ঠেকাতে সৌদিকে যুক্তরাজ্যের জ্বালানি সহায়তা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা...

ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাতটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা