সুপার ওভারে নাটকীয় জয় দিল্লির
খেলা

সুপার ওভারে নাটকীয় জয় দিল্লির

স্পোর্টস ডেস্ক:

আইপিএলের দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে পাঞ্জাবকে হারিয়ে নাটকীয় জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। রোববার (২০ সেপ্টেম্বর) কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আগে ব্যাটিং করে মার্কাস স্টোইনিজের ভরে ১৫৭ রান করে দিল্লি। জয়ের লড়াইয়ে পাঞ্জাবও সংগ্রহ করে ১৫৭ রান। ফলে খেলা গড়াল সুপার ওভারে।

শ্বাসরূদ্ধকর ম্যাচ শেষে সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে কেবল ২ রান সংগ্রহ করে পাঞ্জাব। দুই রান করে দ্বিতীয় বলে আউট হন রাহুল। তৃতীয় বলে নিকোলাস পুরান আউট হলে তারা আর ব্যাট করতে পারে না। ৮৯ রান করা মায়াঙ্ককে পাঠাননি পাঞ্জাব; দিল্লির হয়ে বল করতে আসেন কাগিসো রাবাদা। জবাব দিতে নেমে মোহাম্মদ শামির প্রথম বলে কোনো রান নেননি রিশাভ পান্ত। পরের বলে দিলেন ওয়াইড। পরের বলে ২ রান নিয়ে নিলে সহজেই জয় পায় দিল্লি

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল। ব্যাট করতে নেমে শুরুতেই পরপর তিন উইকেট পড়ে যায় দিল্লির। ধাওয়ান শূন্য রানে রানআউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। পৃথ্বি শ (‌৫) এবং শিমরন হেটমায়ার (‌৭) শিকার হন মোহাম্মদ শামির।

এরপর অধিনায়ক শ্রেয়াস আয়ার এবং রিশাভ পান্ত পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। শ্রেয়াস করেন ৩৯ রান। অন্যদিকে, রিশভের সংগ্রহ ৩১ রান। তবে শেষদিকে পালটা মারে দিল্লির রানকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে মার্কাস স্টোইনিজ। রানআউট হওয়ার আগে ২১ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলে দিল্লির রান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৭ রানে পৌঁছায়।

পাঞ্জাব বোলারদের মধ্যে মোহাম্মদ শামি ১৫ রান দিয়ে তিন উইকেট নেন। দু’‌টি উইকেট পেয়েছেন শেলডন কটরেল এবং একটি পেয়েছেন রবি বিষনোই।

১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাঁচ ওভারে ২২ রানের মধ্যেই চার উইকেট হারায় পাঞ্জাব। দিল্লির বোলিং দাপটে ব্যর্থ হন করুন নায়ার (‌১)‌, নিকোলাস পুরান (০‌),‌ গ্লেন ম্যাক্সওয়েল (‌১)‌, সরফরাজ খান (‌১২)‌ প্রত্যেকেই।

তবে অধিনায়ক লোকেশ রাহুল করেন ২১ রান। দশ ওভারের পর সবাই যখন ধরে নিয়েছে ম্যাচ দিল্লির দখলে, তখনই জ্বলে ওঠেন মায়াঙ্ক আগরওয়াল। লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানদের নিয়েই পাল্টা লড়াই শুরু করেন তিনি।

৪৫ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করার পর খোলস ছেড়ে বের হন। মোহিত শর্মার ১৮তম ওভারে ১৭ রান নেন মায়াঙ্ক।

শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৩ রানের। প্রথম তিন বলে চলে আসে ১২ রান। পরের বলে কোনও রান হয় না। তখনও দরকার ছিল ২ বলে ১ রানের; কিন্তু পরপর দুই বলে দুর্দান্ত ফর্মে থাকা মায়াঙ্ক এবং ক্রিস জর্ডনকে ফিরিয়ে দিল্লিকে ম্যাচে ফেরান স্টোইনিজ। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় সুপার ওভারে। আর সুপার ওভারে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে দিল্লি।

সান নিউজ/আরএইচ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় রাজধা...

সৌদি জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্...

বাস ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭...

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা