আর্জেন্টিনা-ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের দল ঘোষণা
খেলা

আর্জেন্টিনা-ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের দল ঘোষণা

স্পোর্টস ডেস্কঃ

করোনাভাইরাসের কারণে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করতে পারেনি লাতিন আমেরিকার ফুটবল ফেডারেশন। দীর্ঘ সাত মাস পিছিয়ে গেছে ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপের বাছাইপর্বের সূচি। মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে সব ভেস্তে যায়।

তবে বিশ্ব জুড়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আশার আলো দেখছে বিশ্ব ক্রীড়াঙ্গন। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে আর্জেন্টিনা-ব্রাজিলের বাছাই পর্বের দল

২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে লিওনেল মেসি আবার দলে ফিরেছেন। তবে বিশ্বকাপের বাছাইপর্বের ৩০ সদস্যের দলে জায়গা হয়নি অ্যাঞ্জেল ডি মারিয়া এবং সার্জিও অ্যাগুয়েরোর।

অপর দিকে, নেইমারকে সামনে রেখেই আগামী মাস থেকে ২০২২ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে নামবে সেলেকাওরা। অর্থাৎ, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নেইমারের হাতেই থাকছে দলের আর্মব্যান্ড। যদিও, সময়টা খুব একটা ভালো যাচ্ছে না নেইমার দি স্যান্তোস জুনিয়রের। ক্লাবের জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের পর সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। মারণ ভাইরাসকে হারিয়ে মাঠে ফেরার প্রথম দিনেই বিপত্তি। বিপক্ষ ফুটবলারকে পিছন থেকে আঘাত করে লাল কার্ড দেখা, তার জেরে আবার তাকে দু’ম্যাচ নির্বাসন করেছে ফরাসি ফুটবলের গভর্নিং বডি।

বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ৮ অক্টোবর ইকুয়েডরের বিরুদ্ধে নামছে আর্জেন্টিনা। পাঁচ দিন পর বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে মেসিদের প্রতিপক্ষ বলিভিয়া। ইকুয়েডর এবং বলিভিয়া ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন আলেজন্দ্র গোমেজ, এমিলিয়ানো মার্টিনেজ, পাওলো দিবালা, জিওভানি সিমিওনে, ক্রিশ্চিয়ান পাভোন, ওতামেন্দিরা। কিন্তু এই দলে কোনওভাবেই জায়গা পাননি অ্যাঞ্জেল ডি মারিয়া এবং সার্জিও আগুয়েরোর মতো তারকারা।

অন্যদিকে ব্রাজিল স্কোয়াডে চমক বলতে লিয়ঁ মিডফিল্ডার ব্রুনো গুইমারায়েস। বিশ্বকাপের বাছাইপর্বে জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে পারে তাঁর। এছাড়া রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার রড্রিগোকে দলে ফিরিয়েছেন ব্রাজিল কোচ তিতে। আগামী ৯ অক্টোবর সাও পাওলোতে বলিভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর চার দিন বাদে লিমাতে পেরুর মুখোমুখি হবে তারা। ম্যাচগুলো প্রাথমিকভাবে গত মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা অতিমারির কারণে পিছিয়ে গিয়েছে তা। লিগা ওয়ানে দু’ম্যাচ নির্বাসিত ব্রাজিলিয়ান তারকার নেতৃত্বেই সেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে যাত্রা শুরু করতে চলেছে সাম্বার দেশ।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা