মরুর দেশে আইপিএল ঝড় আজ
খেলা

মরুর দেশে আইপিএল ঝড় আজ

স্পোর্টস ডেস্ক:

বহু প্রতিক্ষার পর আজ আরব আমিরাতের পর্দায় উঠছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় লিগ আইপিএল। প্রথম ম্যাচেই মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং রানার আপ চেন্নাই সুপার কিংস

শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮ টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে প্রথম ম্যাচ।

গতবার পুলমওয়ার জঙ্গি হানায় নিহত সিআরপিএফ জওয়ানদের পরিবারকে আর্থিক সাহায্য করার জন্য আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছিলো। এবারও ভারতীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় গেম শো'র উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এবারের কারণ কোভিড-১৯।

ম্যাচের আগেই দুই দলে চলছে প্রথম ম্যাচের পরিকল্পনা। রোহিত এবং কোচ মাহেলা জয়বর্ধনেকে নিয়ে ‘ভার্চুয়াল’ সাংবাদিক বৈঠক আয়োজন করে মুম্বাই ইন্ডিয়ান্স। সেখানেই রোহিতকে প্রশ্ন করা হয়, এবার লাসিথ মালিঙ্গা খেলছেন না। তার পরিবর্তে কার কথা ভাবছেন?

মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়কের জবাব, ‘মালিঙ্গার জায়গা পূরণ করা যায় না। ওর বিকল্প হয় না। আমাদের দলের অন্যতম সেরা ম্যাচ উইনার ছিল ও। যখনই আমরা বিপদে পড়েছি, ম্যাচে ফিরিয়ে এনেছে মালিঙ্গা। ওর অভাব খুবই অনুভব করব। তবে আমাদের এগিয়ে যেতে হবে। মালিঙ্গার জায়গা পূরণ করার দায়িত্ব থাকবে জেমস প্যাটিনসনের উপরে।’

চেন্নাই শিবিরও খুব একটা স্বস্তিতে নেই। টুর্নামেন্ট শুরুর আগেই ফিরে গিয়েছেন সুরেশ রায়না। আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন হরভজন সিংহও। প্রথম ম্যাচে হয়তো পাওয়া যাবে না করোনায় আক্রান্ত রুতুরাজ গায়কোয়াড়কেও। যদিও রোহিত শর্মা চেন্নাইকে হালকাভাবে নিচ্ছেন না। তার কথায়, ‘বিপক্ষ শিবিরের দুর্বলতা নিয়ে চিন্তা করি না। নিজেদের শক্তি ও দক্ষতা নিয়ে ভাবতে চাই। চেন্নাই বরাবরই কঠিন প্রতিপক্ষ। ওরা লড়াই ছাড়বে না।’

মরু শহরে এবারের আইপিএল চলবে ৫৬ দিন ধরে। আবুধাবি, দুবাই এবং শারজাতে অনুষ্ঠিত হবে ম্যাচ গুলি। দুবাইয়ে অনুষ্ঠিত হবে ২৪ টি ম্যাচ। এছাড়া আবুধাবিতে ২০ টি ম্যাচ এবং শারজাতে ১২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

দশ দিন রয়েছে দুটি করে ম্যাচ। একটি বিকালে এবং একটি ম্যাচ সন্ধ্যায়। বিকেলের ম্যাচ গুলি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ৪টা থেকে। সান্ধ্যকালীন ম্যাচ গুলি থাকছে রাত ৮ টায়। ফাইনাল হবে ১০ নভেম্বর।

সান নিউজ/আরএইচ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা