ফিফা র‌্যাংকিংয়ে ফের ১৮৭তম বাংলাদেশ
খেলা

ফিফা র‌্যাংকিংয়ে ফের ১৮৭তম বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

উয়েফা নেশন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযানে দুর্দান্ত শুরু করার পুরস্কার পেয়েছে পর্তুগাল। টানা দুই জয়ে দুই ধাপ এগিয়ে ফিফা র‌্যাংকিংয়ের পঞ্চম স্থানে উঠেছে প্রতিযোগিতাটির অভিষেক আসরের চ্যাম্পিয়নরা। র‌্যাংকিংয়ের শীর্ষ চারে কোনো পরিবর্তন নেই। তবে বাংলাদেশ সেই আগের মতোই ১৮৭তম স্থানে আছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) র‌্যাংকিংয়ের তালিকা প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।

এশিয়া থেকে সেপ্টেম্বরের এই র‌্যাংকিংয়ে এক ধাপ পতন হয়েছে ভারতের। দেশটি এখন ১০৯ নম্বরে। বাংলাদেশের পাশাপাশি কাতার (৫৫) এবং আফগানিস্তানের স্থানও অপরিবর্তিত।

পর্তুগালের উন্নতি হয়েছে ক্রোয়েশিয়া এবং সুইডেনের বিপক্ষে জয় পাওয়ায়। শীর্ষ পাঁচটি দেশ হলো-বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড এবং পর্তুগাল। এক ধাপ নেমে ছয়ে আছে উরুগুয়ে।

পর্তুগালের মতো স্পেনেরও উন্নতি হয়েছে। একধাপ এগিয়ে তারা এখন সাত নম্বরে। দুই ধাপ নেমে আট নম্বরে আছে ক্রোয়েশিয়া। আর্জেন্টিনা ও কলম্বিয়ার কোনো পরিবর্তন হয়নি; যথাক্রমে নবম ও দশম স্থানে আছে দেশ দুটি।

একধাপ এগিয়েছে আরও তিনটি দল, ইতালি (১২তম), নেদারল্যান্ডস (১৩তম) এবং জার্মানি (১৪তম)।

র‌্যাংকিংয়ে সবচেয়ে বড় উন্নতি করেছে গত বিশ্বকাপের আয়োজক রাশিয়া। সার্বিয়া এবং হাঙ্গেরিকে হারানোর কল্যাণে দেশটি ছয় ধাপ এগিয়ে আগের মতো ৩২ নম্বরে উঠেছে।

জানা গেছে, কোভিড-১৯ মহামারীতে বিশ্বব্যাপী ফুটবল স্থগিত হয়ে যাওয়ার সঙ্গে র‌্যাংকিংয়ে ঘোষণাও বন্ধ করে দিয়েছিল ফিফা। স্থবিরতা শেষে এ মাসের শুরুতেই মাঠে ফেরে আন্তর্জাতিক ফুটবল।

সান নিউজ/বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা