সাবেক ক্রিকেটার এ এস এম ফারুক আর নেই
খেলা

সাবেক ক্রিকেটার ফারুক আর নেই

স্পোর্টস ডেস্ক:

জাতীয় দলের সাবেক ক্রিকেটার এ এস এম ফারুক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিসিবির প্রধান নিরাপত্তা ও ফারুকের ভগ্নিপতি অবসরপ্রাপ্ত মেজর হোসেন ইমামের মৃত্যুর তিন দিনের মাথায় চলে গেলেন তিনিও।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর।

শামীম কবিরের নেতৃত্বে ঢাকায় ১৯৭৬ সালে এমসিসির বিপক্ষে তিন দিনের বেসরকারি টেস্ট ম্যাচে বাংলাদেশের যে দলটি অংশ নিয়েছিল, এ এস এম ফারুক ছিলেন সেই দলের সদস্য। তার নেতৃত্বেই ১৯৭৭-১৯৭৮ মৌসুমে প্রথম ঢাকা লিগের শিরোপা বিজয়ী হয় ঐতিহ্যবাহী মোহামেডান।

১৯৭৯ সালে আইসিসি ট্রফির প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে তার সুযোগ হয়নি। সত্তরের দশকের শেষ দিকে খেলোয়াড়ি জীবন শেষ করা ফারুক পরবর্তী সময়ে দেশের ক্রিকেটে বেশি পরিচিতি পান ম্যানেজার আর সংগঠক হিসেবে।

২০০৩ বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার ছিলেন তিনি। ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ছিলেন বাংলাদেশ যুবাদের ম্যানেজার। তিনি দায়িত্ব পালন করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবেও। মোহামেডান ক্লাবের সাবেক এই অধিনায়ক পরবর্তী সময়ে দেশের ঐতিহ্যবাহী এই ক্লাবের সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন।

সান নিউজ/আরএইচ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা