শারজায় গিয়ে নতুন বিতর্কে সৌরভ!
খেলা

শারজায় গিয়ে নতুন বিতর্কে সৌরভ!

স্পোর্টস ডেস্কঃ

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৩তম আসরের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি দেখতে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়াম পরিদর্শন করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। সেই স্টেডিয়াম থেকে ঘুরে এসে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি।

ছবি পোস্ট করে সৌরভ লিখেছেন, আইপিএল-২০২০'র জন্য প্রস্তুত বিখ্যাত শারজাহ স্টেডিয়াম

তবে সৌরভের শেয়ার করা শারজাহ স্টেডিয়ামের একটি ছবিকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। শারজাহ স্টেডিয়ামের সেই ছবির পেছনের দিকে ছিল এক পাকিস্তানি ক্রিকেটারের ছবি। সৌরভ যে ছবিটি শেয়ার করেছেন, তার ব্যাকগ্রাউন্ড থেকে ওই পাকিস্তানি ক্রিকেটারের ছবিটি ব্লার করে দেওয়া হয়েছে।

কিন্তু কেন ব্লার করে দেওয়া হয়েছে, তা নিয়ে এখন অবধি কিছুই জানানো হয়নি। তবে বিষয়টি একেবারেই ভালো চোখে নেননি পাকিস্তানের সাবেক থেকে নতুন ক্রিকেটারেরা।

এই মাঠেই ভারতীয়দের পাশাপাশি জাভেদ মিঁয়াদাদ থেকে শুরু করে, রাশিদ লতিফ, মিসবা-উল-হক, আজহার মাহমুদ, দানিশ কানেরিয়ার মতো নামজাদা সাবেক পাকিস্তানি ক্রিকেটারেরাও ইতিহাস সৃষ্টি করেছিলেন।

করোনাভাইরাস মহামারীর কারণে চলতি বছরে মার্চ মাস থেকে স্থগিত থাকা আইপিএলের ত্রয়োদশ সংস্করণ শুরু হচ্ছে আমিরাতে৷ বিশ্বের সবয়েচে বড় ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট লিগ শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে৷ ফাইনাল ১০ নভেম্বর৷ করোনা ভাইরাসের কারণে বিসিসিআই এবার আইপিএল আয়োজনের দায়িত্ব দিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ডকে৷

সান নিউজ/বি. এম./বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা