কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন
খেলা

কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

টানা ১২ বছর সভাপতি থাকার পরও কাজী সালাউদ্দিন ফের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে অংশ নেওয়ায় দেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত সমর্থকরা। সালাউদ্দিন ও তার প্যানেলের নির্বাচনে দাঁড়ানোর প্রতিবাদ ও পদত্যাগের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন ফুটবল সমর্থকরা। মানববন্ধনে যোগ দেন সাবেক ফুটবলাররাও

তিনবারের সভাপতি কাজী সালাউদ্দিন ফের বাফুফের সভাপতি পদে প্রার্থী হয়েছেন। এ পদে তিনি জয়ী হবেন কি না তা সময় বলে দেবে। তবে মানববন্ধন থেকে এই মুহূর্তে ফুটবলের স্বার্থে ফেডারেশনের সভাপতি পদের পরিবর্তন চান সমর্থকরা। বছরের পর বছর বেহালদশার সঙ্গে দৃশ্যমান উন্নতি না থাকায় দেশের ফুটবল নিয়ে শঙ্কিত তারা। র‌্যাংকিংয়ে চরম অবনতি, দুর্নীতি আর বেহালদশার কারণে পিছিয়ে পড়া ফুটবলকে এগিয়ে নিতে পরিবর্তন চান সাবেক ফুটবলাররাও

সালাউদ্দিনের আমলের সমালোচনা নিয়ে এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। ১২ বছরের দুর্নীতি আর ব্যর্থতার অভিযোগ উঠছে সালাউদ্দিন ও তার প্যানেলের বিরুদ্ধে।

এক আন্দোলনকারী বলেন, 'আমরা সাফ-এ কম্পিটিশন করতে পারি না। ভুটানের সাথি। তিন বছর ফুটবলের বাইরে থাকি। এ রকম একজন অদক্ষ, অযোগ্য সংগঠককে কীভাবে মানব? আমরা বাংলাদেশ ফুটবলের উন্নতি চাই। এখানে যদি কাজী সালাউদ্দিন ছাড়াও অন্য কেউ থাকতেন, আমরা তারও পদত্যাগ চাইতাম, বিরোধিতা করতাম শুধুমাত্র ফুটবলের স্বার্থে।'

হাইকোর্টের আইনজীবী সৈয়দ সাইয়েদুল হক সুমন বলেন, 'বাফুফেতে এমন একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, গণতান্ত্রিক উপায়ে ভোট দিয়েও তাদেরকে পরাজিত করা সম্ভব নয়। তারা তো অলরেডি কোটি কোটি টাকা বানিয়ে ফেলেছেন। তারা যাদেরকে কাউন্সিলর বানিয়েছেন, তারাও তাদের কেনা প্রডাক্ট।'

ফুটবলের হারানো ঐতিহ্য ফেরাতে পরিবর্তন চান সাবেকরাও। ২০১৬ সালে তৃতীয় দফায় নির্বাচিত হওয়ার পর নানা প্রতিশ্রুতি দেন সালাউদ্দিন। কিন্তু কথার সঙ্গে কাজের মিল খুঁজে পাওয়া যায়নি। কাজী সালাউদ্দিনের প্যানেল মনোনয়নপত্র প্রত্যাহার করে দৃষ্টান্ত স্থাপন করবেন, এমনটা চাওয়া সাবেক ফুটবলার কায়সার হামিদের।

কায়সার হামিদ বলেন, 'তারা ভালো লোককে আসতেই দিচ্ছেন না। যেকোনোভাবে চক্রান্ত করে ভালো মানুষদের সরিয়ে ফেলা হচ্ছে। দেখা যাচ্ছে একই লোক ঘুরে ফিরে এখানে আসছেন। তারা চেয়ারকে ভালোবাসেন, ফুটবলকে ভালোবাসেন না।

সান নিউজ/ বিএম/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা