রোমাঞ্চকর সিরিজ জয় অস্ট্রেলিয়ার
খেলা

রোমাঞ্চকর সিরিজ জয় অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক:

অসাধারণ এক সেঞ্চুরিতে ইংল্যান্ডকে বড় পুঁজি এনে দিয়েছিলেন জনি বেয়ারস্টোর। তবে তার ব্যাটিংয়েও ছাপিয়ে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যালেক্স ক্যারি। লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া যখন খাদের কিনারে, তখন এই দুজন ষষ্ঠ উইকেটে গড়লেন রেকর্ড জুটি। সেঞ্চুরি এলো দুজনের ব্যাটেই। তাতে রোমাঞ্চকর ম্যাচটিতে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলো অস্ট্রেলিয়া।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩ উইকেটে জয় পেয়েছে অজিরা। তাতে ২-১ এ সিরিজ নিজেদের করল সফরকারী দলটি।

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজটা দর্শকদের মনে থাকবে অনেকদিন। প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ১৯ রানে জয়ের পর দ্বিতীয় ওয়ানডে স্বাগতিক ইংল্যান্ড জিতে নেয় ২৪ রানে। যেভাবে তারা দ্বিতীয় ওয়ানডে জিতেছিল সেটিও ছিল দারুণ রোমাঞ্চের। সব মিলে সিরিজটাই হয়ে থাকল স্মরণীয়। ২০১৫ সালের পর এই প্রথম ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল অস্ট্রেলিয়া।

ম্যানচেস্টারে টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ৩০২ রান করে ইংল্যান্ড। জবাবে ৭৩ রানে ৫ উইকেট হারানো অস্ট্রেলিয়া ম্যাক্সওয়েল-ক্যারি দৃঢ়তায় ২ বল হাতে থাকতেই জয় পায়। শেষ দিকে যদিও দুজনকেই ফিরিয়ে ইংলিশ বোলাররা নাটকের রসদ জুগিয়েছিল। তবে প্যাট কামিন্সকে নিয়ে মিচেল স্টার্ক সেই চাপ সামাল দিয়ে জয় নিয়েই মাঠ ছাড়ে অজিরা।

সান নিউজ/আরএইচ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা