কোভিড-১৯ পরীক্ষা সম্পন্ন ১৮ ক্রিকেটারের
খেলা

কোভিড-১৯ পরীক্ষা সম্পন্ন ১৮ ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক:

শ্রীলঙ্কা সফরের জন্য জিও (সরকারি আদেশ) প্রাপ্ত ২৭ জন ক্রিকেটারের করোনাভাইরাস পরীক্ষা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা নেওয়া শুরু হয়েছে। প্রথম দিনে ১৮জন ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হয়েছে।

শ্রীলঙ্কার সফর এখনও অনিশ্চিত। কিন্তু অনিশ্চিয়তার মাঝেও নিজেদের পক্ষ থেকে প্রস্তুতি সেড়ে রাখছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেছিলেন, ‘আমরা আমাদের প্রস্তুতি নিতে চাই।’

দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষা প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘আজ প্রথম দিন বাংলাদেশ জাতীয় দলের ১৮ জন খেলোয়াড় এবং ৩৫ জন হোটেল কর্মচারীর করোনা পরীক্ষা হয়েছে। বাড়ি গিয়ে ক্রিকেটারদের করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে।’

সফরের আগের সূচি অনুসারে জাতীয় দলের ২০ সেপ্টেম্বর হোটেলে উঠার কথা। তাই হোটেলের কর্মচারীদেরও করোনা পরীক্ষা করা হয়েছে। ২১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করবে টাইগাররা।

শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে পরিকল্পনার অংশ হিসেবে করোনা পরীক্ষার জন্য ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত হোম অব ক্রিকেট মিরপুরে অনুশীলনে দেখা যাবে না ক্রিকেটারদের।

ইতোমধ্যে শ্রীলঙ্কার সফরের জন্য নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বিসিবি। লংকান সফরে ৭দিনের কোয়ারেন্টাইন করতে চায় তারা। আর কোয়ারেন্টাইন চলাকালীন অনুশীলনও করতে আগ্রহী জাতীয় দলের ক্রিকেটাররা।

এমন শর্তে শ্রীলঙ্কা রাজি না হলে, লংকান সফর করবেন না বলে জানিয়ে দিয়েছে বিসিবি। শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ, যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

আর শ্রীলঙ্কার শর্ত হলো, সফরে আসলে বাংলাদেশের খেলোয়াড়-অফিসিয়ালদের হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং এ সময় হোটেলের রুম থেকে বের হতে পারবেন না তারা।

২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সফরের জন্য দেশ ছাড়ার আগে ২৪ সেপ্টেম্বর আবারও করোনা পরীক্ষা করা হবে খেলোয়াড়দের। আগামী ২৪ অক্টোবর থেকে প্রথম টেস্ট শুরুর সূচি ছিল।

সূত্র : বাসস

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা