খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম জয় পেল ম্যানসিটি

স্পোর্টস ডেস্কঃ

ইংলিশ প্রিমিয়ার লিগের নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় পেল ম্যানচেস্টার সিটি। সোমবার উলভসকে ৩-১ গোলে হারিয়েছে তারা। প্রথম ম্যাচে জয় পাওয়ার পর পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এখন সপ্তম।

মলিনিউক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ম্যানচেস্টার সিটির পক্ষে কেভিন ডে ব্রুইন, ফিল ফোডেন ও গাব্রিয়েল জেসুস একটি করে গোল করেন। উলভসের হয়ে একমাত্র গোলটি করেন রাউল জিমেনেজ।

ম্যাচটিতে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। ৬৬ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে তারা। প্রথমার্ধ শেষে তারা ২-০ গোলে এগিয়ে ছিল। ম্যাচের ২০তম মিনিটেই তারা এগিয়ে যায়। পেনাল্টি থেকে গোলটি করেন ডি ব্রুইন।

এরপর ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সফরকারী দল ম্যানসিটি। রাহিম স্টার্লিংয়ের পাস থেকে বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার ফোডেন।

বিরতির পর ৭৮তম মিনিটে ব্যবধান কমায় উলভস। গোলটি করেন জিমেনেজ। সতীর্থের ক্রস থেকে হেড করে গোলটি করেন এই মেক্সিকান ফরোয়ার্ড। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে জেসুসের শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়ালে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের মতবিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা