খেলা

ভিদালের নতুন ক্লাব ইন্টার মিলান

স্পোর্টস ডেস্কঃ

কাতালোনিয়া ক্লাবে সঙ্গীহারা হচ্ছেন লিওনেল মেসি। ক্লাবের সঙ্গে রিলিজ ক্লজ ইস্যুতে আইনি লড়াইয়ে না জড়িয়ে চুক্তির আরও একবছর বার্সেলোনাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। কিন্তু গত কয়েক মৌসুমে ক্লাবে তার দুই বিশ্বস্ত ছায়াসঙ্গীকে চলতি মৌসুমে আর পাচ্ছেন না লিও। লুইস সুয়ারেজের অ্যাটলেটিকোয় যোগদানের বিষয়টি এখনও অফিসিয়ালি ঘোষণা না হলেও বার্সা ছেড়ে ইন্টার মিলানে যোগদানের বিষয়টি নিশ্চিত হল আর্তুরো ভিদালের

নতুন কোচ রোনাল্ড কোম্যান দলে আসার পরেই সুয়ারেজের পাশাপাশি বাতিলের খাতায় চলে গিয়েছিলেন ভিদালও। সুযোগ পেয়ে বার্সেলোনা থেকে চিলির মিডফিল্ডারকে এক মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে নিল ইতালির ক্লাবটি। আর্তুরো ভিদালের ট্রান্সফারের বিষয়টি নিয়ে বার্সেলোনা এবং ইন্টার মিলান দু’পক্ষই চূড়ান্ত সম্মতি প্রদান করেছে। এক বিবৃতিতে জানিয়েছে বার্সেলোনা।

২০১৮ বায়ার্ন মিউনিখ থেকে ব্লগ্রানা ক্লাবে যোগদান করেছিলেন চিলির জাতীয় দলের এই ফুটবলার। বার্সেলোনার হয়ে সবধরনের প্রতিযোগীতা মিলিয়ে দুই মৌশুমে ৯৬ টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ভিদাল। গোল করেছেন ১১টি।

ইন্টার মিলানে যোগদান করায় ভিদাল পুনরায় মিলিত হবেন কোচ অ্যান্তোনিও কোন্তের সঙ্গে। ২০১১-১৫ জুভেন্টাসে থাকাকালীন কোন্তের অধীনে খেলেছেন ভিদাল। অর্থাৎ পাঁচ বছর নতুন ক্লাবে পুনরায় পুরনো কোচের সঙ্গে মিলিত হবেন ভিদাল

চিলির মিডফিল্ডারকে দলে নিয়ে ইন্টার মিলান তাকে ‘যোদ্ধা’ হিসেবে সম্বোধন করেছে। ইতালিয়ান ক্লাবটি জানিয়েছে, আজ থেকে আমাদের ক্লাবে ভিদাল একজন প্রথম সারির ফুটবলার হিসেবে বিবেচিত হবেন। বরাবরের মতো যার লক্ষ্য থাকবে লড়াই ছুঁড়ে দেওয়া, সবটুকু উজাড় করে দেওয়া এবং যুদ্ধ জয় করা।

সান নিউজ/ বিএম/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের মতবিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা