খেলা

ভিদালের নতুন ঠিকানা ইন্টারমিলান

স্পোর্টস ডেস্ক :
এবার বার্সেলোনাকে গুডবাই জানিয়ে দিলেন বার্সার চিলিয়ান মিডফিল্ডার আরতুরো ভিদাল। যোগ দিয়েছেন ইতালিয়ান ক্লাব ইন্টারমিলানে।পরিবর্তনের ঢেউ অব্যাহত রয়েছে বার্সেলোনা ক্লাবে। লিওনেল মেসিকে আটকে রাখতে পারলেও, বেশ কিছু সিনিয়র ফুটবলারকে ছেড়ে দেয়ার লক্ষ্য আগেই ঠিক করে রেখেছিল কাতালানরা। সে হিসেবে আগেই বার্সা ছেড়েছেন ইভান রাকিটিচ। ক্লাব ছাড়ছি ছাড়ছি করছেন লুইস সুয়ারেজ ও।

ক্লাবের সঙ্গে রিলিজ ক্লজ ইস্যুতে আইনি লড়াইয়ে না জড়িয়ে চুক্তির আরও একবছর বার্সাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার; কিন্তু গত কয়েক মৌসুমে ক্লাবে তার দুই বিশ্বস্ত ছায়াসঙ্গীকে চলতি মৌসুমে আর পাচ্ছেন না লিও। লুইস সুয়ারেজের অ্যাটলেটিকোয় যোগদানের বিষয়টি এখনও অফিসিয়ালি ঘোষণা না হলেও বার্সা ছেড়ে ইন্টার মিলানে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত হল আর্তুরো ভিদালের।

নতুন কোচ রোনাল্ড কোম্যান দলে আসার পরই সুয়ারেজের পাশাপাশি বাতিলের খাতায় চলে যান ভিদালও। সুযোগ পেয়ে বার্সা থেকে চিলির মিডফিল্ডারকে ১ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে নিল ইতালির ক্লাবটি। ‘আর্তুরো ভিদালের ট্রান্সফারের বিষয়টি নিয়ে বার্সেলোনা এবং ইন্টার মিলান দু’পক্ষই চূড়ান্ত সম্মতি প্রদান করেছে’- এক বিবৃতিতে জানিয়েছে বার্সেলোনা।

২০১৮ সালে বায়ার্ন মিউনিখ থেকে ব্লুগরানা ক্লাবে যোগ দিয়েছিলেন চিলির জাতীয় দলের এই ফুটবলার। বার্সার হয়ে সবধরনের প্রতিযোগীতা মিলে দু’মৌসুমে ৯৬টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ভিদাল। গোল করেছেন ১১টি।

প্রথম মৌসুমেই বার্সেলোনার লা-লিগা জয়ী দলের সদস্য ছিলেন তিনি; কিন্তু ২০১৯-২০ মৌসুম শেষেই বার্সার বোঝা হয়ে দেখা দেন চিলির এই ফুটবলার। ডাচ কোচ রোনাল্ড কোম্যানের পছন্দের তালিকায় না থাকায় তরুণদের জন্য ভিদালকে জায়গা ছেড়ে দেওয়ার ব্যাপারে কথা শুনিয়ে রেখেছিলেন বার্সা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তোম্যু।

ইন্টার মিলানে যোগ দেয়ায় ভিদাল পুনরায় খেলবেন কোচ অ্যান্তোনিও কন্তের সঙ্গে। ২০১১-১৫ জুভেন্টাসে থাকাকালীন কন্তের অধীনে খেলেছেন ভিদাল। অর্থাৎ, পাঁচ বছর পর নতুন ক্লাবে পুনরায় পুরনো কোচের সঙ্গে মিলিত হবেন ভিদাল।

চিলির মিডফিল্ডারকে দলে নিয়ে ইন্টার মিলান তাকে ‘যোদ্ধা’ হিসেবে সম্বোধন করেছে। ইতালিয়ান ক্লাবটি জানিয়েছে, ‘আজ থেকে আমাদের ক্লাবে ভিদাল একজন প্রথম সারির ফুটবলার হিসেবে বিবেচিত হবেন। বরাবরের মতো যার লক্ষ্য থাকবে লড়াই ছুঁড়ে দেওয়া, সবটুকু উজাড় করে দেওয়া এবং যুদ্ধ জয় করা।’

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা