ছবি: সংগৃহীত
জাতীয়

খুলছে সব পোশাক কারখানা

নিজস্ব প্রতিবেদক: শ্রমিকদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া সব পোশাক শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক মালিক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

আরও পড়ুন: হজের নিবন্ধন শুরু আজ

মঙ্গলবার (১৪ নভেম্বর) বন্ধ কারখানা সংশ্লিষ্ট এলাকার শ্রমিক, শ্রমিক সংগঠন, স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসন, শিল্প পুলিশের সাথে আলোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

গত রোববার (১২ নভেম্বর) পোশাক শিল্প কারখানায় কর্মচারী ও শ্রমিকদের নিরাপত্তা এবং কারখানার সম্পত্তি রক্ষার স্বার্থে ১৩০ টি পোশাক কারখানার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। এ ঘোষণার ২ দিনের মাথায় সব কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত এলো।

বিজিএমইএ সূত্রে জানা যয়, মজুরি বৃদ্ধির ঘোষণার পরও আন্দোলনে নেমে বিভিন্ন কারখানা ভাঙচুর করে শ্রমিকরা।

আরও পড়ুন: পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

ঘোষণার পর থেকে বেশ কিছু কারখানায় অজ্ঞাতপরিচয় কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক অযৌক্তিক দাবিতে বেআইনিভাবে কর্মবিরতি পালন করে এবং কারখানার কর্মকর্তাদের মারধর করে।

এ সময় তারা কারখানার ভেতরে ব্যাপক ভাঙচুর ও ধ্বংসযজ্ঞ চালায়। এসব কারণে পোশাক কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছিল।

বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, মূলত পোশাক কারখানার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের নিরাপত্তা এবং কারখানার সম্পত্তি রক্ষার স্বার্থে সব কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কারখানা মালিকরা।

আরও পড়ুন: তফসিল ঘোষণা সন্ধ্যায়

পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় কারখানাগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিক, শ্রমিক নেতা, কারখানা মালিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

তবে মিরপুরের ২/১ কারখানা এখনো বন্ধ রাখা হয়েছে। সেসব কারখানার সংশ্লিষ্ট শ্রমিক-মালিকদের সাথে আলোচনা চলছে। আশা করি, আগামীকালের মধ্যে সেগুলোও খুলে যাবে। কারখানা খোলার সিদ্ধান্ত হলেও সব ধরনের নতুন নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকছে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জানান, পোশাক কারখানায় নতুন নিয়োগ বন্ধ রাখতে বলেছি। পরিস্থিতি অনূকূলে এলে আবার নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুন: বায়ুদূষণে ঢাকার অবস্থান চতুর্থ

পরে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা বিকেএমইএ’র সদস্যভুক্ত কারখানায়গুলোও নতুন নিয়োগ বন্ধ করে।

সংগঠনটি এক চিঠির মাধ্যমে তাদের সদস্য কারখানাগুলোকে জানায়, প্রয়োজন না হলে নতুন নিয়োগ বন্ধ থাকবে। একই সাথে সামগ্রিক অবস্থার পরিপ্রেক্ষিতে কারখানাগুলোর গেটে নিয়োগ বন্ধ নোটিশটি দৃশ্যমান থাকবে।

এর আগে পোশাক শ্রমিকের সর্বনিম্ন মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণের বিষয়ে আপত্তি জানিয়েছে ১১ টি শ্রমিক সংগঠন। রোববার নিম্নতম মজুরি বোর্ডে লিখিত আপত্তি জানানো হয়।

আরও পড়ুন: বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

সেখানে শ্রমিকনেত্রী তাসলিমা আখতারের নেতৃত্বে ‘মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলন’র ব্যানারে ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি জানানো হয়।

তারা বলেন, প্রস্তাবিত মজুরি কাঠামোতে ১২৫০০ টাকা নির্ধারণ এবং ১ ও ২ নম্বর গ্রেড বাতিল করে শ্রমিকদের ঠকানো হয়েছে।

শ্রমিক সংগঠনগুলো গ্লোবাল লিভিং ওয়েজ কোয়ালিশনের পরিসংখ্যান তুলে ধরে ন্যূনতম মাসিক ২৫ হাজার টাকা মজুরি নির্ধারণের কথা বলে। সেই সাথে ৫ ও ৬ নম্বর গ্রেডকে ৩ ও ৪ নম্বর গ্রেডের সাথে সমন্বয় করার দাবি জানায়।

আরও পড়ুন: কেরানীগঞ্জে মার্কেটে আগুন

উল্লেখ্য, সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে সাভার ও গাজীপুর এলাকার পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলনে নামেন।

গত ৭ নভেম্বর সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২৫০০ টাকা ঘোষণা করেন, যা কার্যকর হবে আগামী ডিসেম্বর মাস থেকে।

সরকার নির্ধারিত এ বেতন কাঠামো প্রত্যাখ্যান করে ২৩-২৫ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক সংগঠনগুলো আন্দোলন চালিয়ে যায়।

আন্দোলনে এরই মধ্যে বেশ কয়েক জনের প্রাণহানি হয়েছে। পাশাপাশি বেশ কিছু পোশাক কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে।

সান নিউজে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা