সংগৃহীত ছবি
সারাদেশ

সাভারের সড়কে শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি: সাভারে ঈদের ছুটি ও বেতনের দাবিতে হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়কে বিক্ষোভ করছেন জিন্স অ্যাপারেলন্স নামে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা।

আরও পড়ুন: আগুনে পুড়েছে তিনটি ঝুট গুদাম

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সড়কটি অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা আলোচনা জন্য শ্রমিকদের কাছ থেকে এক ঘণ্টা সময় নেন।

শ্রমিকরা জানান, ঈদের ছুটি ও চলতি মাসের বেতনের দাবি জানানো হয়েছে। কিন্তু মালিকপক্ষ এখনো বেতন পরিশোধ করেনি। এ ছাড়া ঈদের ছুটি নিয়েও তালবাহানা করছে। এ সময় শ্রমিকরা চলতি মাসের বেতন ও ঈদের ছুটির দাবি জানান।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া ঢাকা পোস্টকে বলেন, শ্রমিকরা চলতি মাসের বেতন ও ঈদে ১০ দিনের ছুটির দাবি জানিয়ে সড়ক অবরোধ করেন। পরে আমরা আলোচনা জন্য শ্রমিকদের কাছ থেকে এক ঘণ্টা সময় নিয়েছি। বর্তমানে শ্রমিকরা সড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নিয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা