সংগৃহিত ছবি
সারাদেশ

মাদারীপুরে শ্রমিক দলের নেতাকে কুপিয়ে হ-ত্যা

এসআর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে শ্রমিক দলের কমিটিকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে শাকিল মুন্সী (৩০) নামে এক শ্রমিক নেতা নিহত হয়েছে।নিহত শাকিল মুন্সি (৩০) পৌর শহরের ২ নং ওয়ার্ড এলাকার মোফাজ্জল মুন্সির ছেলে। তিনি জেলা শ্রমিক দলের নেতা ছিলেন।

রোববার (২৩ মার্চ) রাতে শহরের পুরানবাজার কাটপট্টি ব্রীজ সংলগ্ন নতুন মাদারীপুর এলাকায় এঘটনা ঘটে।

আরও পড়ুন: আজ ঈদের ফিতরের ট্রেনযাত্রা শুরু

সম্প্রতি বিএনপির দলীয় পোস্ট পাওয়া না পাওয়া নিয়ে মতবিরোধ চলে আসছিলো মাদারীপুর পৌরসভা ২ নং ওয়ার্ডের নতুন মাদারীপুর ও প্বার্শবর্তী বিসিক শিল্প নগরী এলাকার দুপক্ষের মধ্যে।এদের এক পক্ষ সাবেক বিএনপি নেতা মরহুম সাইদ হাওলাদারের বংশের লোকজন ও অপর পক্ষ সদ্য পদ পাওয়া মাদারীপুর পৌর শ্রমিক দলের সভাপতি লিটন হাওলাদারের সমর্থক।

এদিকে লিটন হাওলাদার - স্হানীয় আওয়ামী লীগ নেতা শাজাহান খানের অনুসারী সাবেক কমিশনার আক্তার হাওলাদারের আপন ছোটো ভাই ও আওয়ামী পরিবারের লোক এরই বরাতে তার বিএনপিতে পদ পাওয়া নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা সমালোচনা চালিয়ে যান প্রতিপক্ষ গ্রুপ।বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে এলাকায় টানটান উত্তেজনা চলমান থাকে।

উল্লেখ্য বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলায় জেল হাজতে থাকা সাবেক কমিশনার আক্তার হাওলাদারে মামলার শুনানি ছিলো রোববার।ধারনা ছিলো মামলায় কারাবন্দী আক্তার হাওলাদার জামিনে মুক্তি পাবেন ঐদিন।তাকে বরন করে এলাকায় নিয়ে আসতে আদালত চত্বরে হাজির হন তার সমর্থকেরা।এদিকে এলাকায় আক্তার হাওলাদারের আগমনে বাধা দিতে সরব থাকেন তার প্রতিপক্ষ দল।একপর্যায়ে আক্তার হাওলাদারের জামিন নামন্জুর করেন আদালত।তবে আদালতে জড়ো হওয়া আক্তার হাওলাদার সমর্থকেরা এলাকায় প্রবেশ করলে রোববার দুপুরে দুপক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া সহ দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।তবে সন্ধ্যার পরপরই পুনরায় সংঘর্ষে জড়ান দুপক্ষ।

আরও পড়ুন: রাজধানীর সিএনজি গ্যারেজে আগুন নিয়ন্ত্রণে

এসময় একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।সংঘর্ষের একপর্যায়ে মরহুম সাইদ হাওলাদারের পক্ষের সমর্থক শাকিল মুন্সি(৩০) নামে একজনকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করা হয়।পরে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যু হয় তার।

এদিকে হাসপাতালে শাকিল মুন্সির মৃত্যুর ঘটনা ছড়িয়ে পরলে সেখানে শতশত লোক জড়ো হতে থাকেন।এসময় জেলা বিএনপির নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন।একপর্যায়ে শাকিল হত্যার বিচারের দাবীতে রাতেই সড়কে একটি মিছিল বের করেন জেলা বিএনপি নেতা কর্মী ও নিহতের লোকজন।
ঘটনা পরবর্তী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা