সংগৃহীত
জাতীয়

সড়ক পরিবহন মালিক সমিতির বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফার অবরোধে সারাদেশে বাস-মিনিবাস চলবে বলে জানিয়েছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও মৃত্যু ১২

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ১৫ নভেম্বর (বুধবার) থেকে টানা ৪৮ ঘণ্টা অবরোধে সারাদেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। সমিতি ও কোম্পানির মালিকদের সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য মালিক সমিতি অনুরোধ জানিয়েছে।

এনায়েত উল্যাহ জানায়, জনবিরোধী হরতাল-অবরোধে মালিক-শ্রমিকরা কখনও সাড়া দেবে না। জনগণের দুর্ভোগের কথা মাথায় রেখেই মালিক-শ্রমিকরা অবরোধ উপেক্ষা করে গাড়ি চালাবে।

আরও পড়ুন: কোনো দলের জন্য নির্বাচন থামবে না

তিনি বলেছেন, দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য বিএনপি এমন জনবিরোধী কর্মসূচি দিচ্ছে। অবরোধের নামে গাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগ, শ্রমিকের জীবনহানি তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এ সময় সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে সামনের দিনগুলোতে অবরোধে গাড়ি চলাচলে যাতে বাধগ্রস্ত না হয় এজন্য ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অনুরোধ করেছেন।

আরও পড়ুন: কৃষককে পিটিয়ে হত্যা

এসব অগ্নিসংযোগে ৯৪টি বাস, ৩ টি মাইক্রোবাস, ২ টি প্রাইভেটকার, ৮টি মোটরসাইকেল, ১৩টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ১ টি অ্যাম্বুলেন্স, ২ টি পিকআপ, ২ টি সিএনজি, ১ টি নছিমন, ১ টি লেগুনা, ফায়ার সার্ভিসের পানিবাহী একটি গাড়ি, পুলিশের একটি গাড়ি, বিএনপির ৫ টি অফিস, আওয়ামী লীগের একটি অফিস, একটি পুলিশ বক্স, একটি কাউন্সিলর অফিস, ২ টি বিদ্যুৎ অফিস, ১ টি বাস কাউন্টার ও ২ টি শোরুম পুড়ে যায়।

ফায়ার সার্ভিস আরও বলছে, ঢাকা সিটিতে ৮২টি, ঢাকা বিভাগে ৩৪টি (সিটি বাদে), চট্টগ্রাম বিভাগে ১৪টি, রাজশাহী বিভাগে ৯টি, বরিশাল বিভাগে ৬টি, রংপুর বিভাগে ৬টি, খুলনা বিভাগে ২টি, ময়মনসিংহ বিভাগে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা