ছবি: সংগৃহীত
জাতীয়

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

নিজস্ব প্রতিবেদক: আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। তফসিল ঘোষণা উপলক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

আরও পড়ুন: পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণা উপলক্ষ্যে বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০ টায় সংবাদ সম্মেলন করবেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

আজ বিকেল ৫ টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বৈঠকে বসবে।

এ বৈঠক শেষে সন্ধ্যা ৭ টার দিকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি। এ ভাষণে তফসিল সংক্রান্ত ঘোষণা দেওয়া হবে। সিইসির ঘোষিত তফসিল অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে।

আরও পড়ুন: কোনো দলের জন্য নির্বাচন থামবে না

এর আগে মঙ্গলবার (১৪ নভেম্বর) সরেজমিনে দেখা গেছে, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গতকাল সন্ধ্যার দিকে নির্বাচন কমিশন ভবনের সামনে পুলিশের মহড়াও দেখা গেছে। এ দিন থেকে কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানিও বন্ধ রয়েছে।

আরও পড়ুন: পোশাক কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত

ইসি সচিব জানান, আগামী সংসদ নির্বাচনের তফসিলের সার্বিক বিষয়ে নভেম্বরের প্রথমার্ধের শেষ দিন বুধবার সকালে গণমাধ্যমে জানানো হবে। কবে, কখন ও কীভাবে তফসিল ঘোষণা হবে তা এ দিন সকাল ১০ টায় ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, নভেম্বরের প্রথমার্ধে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল দেওয়ার কথা আগে থেকেই জানিয়ে আসছিল নির্বাচন কমিশন।

সান নিউজে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা