সংগৃহীত ছবি
সারাদেশ

গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

জেলা প্রতিনিধি: সাভার জেলার পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ নামে একটি পোশাক কারখানার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা

ফায়ার সার্ভিস জানায়, সোমবার সকালে বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজের কারখানার একটি গোডাউনে আগুন লাগে। এই খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ শুরু করে। এর পরে আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ট্যানারি ফায়ার সার্ভিসের আরও ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এ সময় মোট ৫টি ইউনিটের ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে এই আগুন লেগেছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা