সংগৃহীত ছবি
সারাদেশ

৫৩ পোশাক কারখানা বন্ধ

জেলা প্রতিনিধি: ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় ৫৫টি পোশাক কারখানার উৎপাদন কাজ আজও বন্ধ রয়েছে। তবে বাকি কারখানাগুলোতে কর্মীদের কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে। সেই সকল কারখানায় উৎপাদন চলছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকেই কর্মীরা তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছেন।

আরও পড়ুন: খাগড়াছড়ির উদ্দেশ্যে পর্যটকরা

আশুলিয়ার শিল্প পুলিশ জানান, মঙ্গলবার খোলা কারখানাগুলোতে শ্রমিকরা অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও এই অঞ্চলে কয়েকটি কারখানার শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধি ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করেন।

এ সময় শ্রমিক বিক্ষোভের মুখে আজও অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে ৪৬টি কারখানা। অপরদিকে ৯টি কারখানায় এখনও সাধারণ ছুটি দেয়া রয়েছে।

অন্যদিকে, আশুলিয়ার শিল্পাঞ্চলের নিরাপত্তায় র‍্যাব, পুলিশের পাশপাশি সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা