সংগৃহীত ছবি
সারাদেশ

খাগড়াছড়ির উদ্দেশ্যে পর্যটকরা

জেলা প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার সাজেকে আটকে থাকা প্রায় দেড় হাজার পর্যটক প্রায় ৪ দিন পর নিরাপদে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় সাজেক ছেড়ে যায় পর্যটকবাহী গাড়িগুলো।

আরও পড়ুন: বজ্রপাতে নিহত ১

সাজেক জুমঘর ইকো রিসোর্টের ব্যবস্থাপক ইয়ারং ত্রিপুরা জানান, মঙ্গলবার সকালে স্কর্টের মাধ্যমে পর্যটকবাহী গাড়িগুলো সাজেক ছেড়ে যায়। এখন সাজেকে আর কোনো ধরনের পর্যটক নেই।

সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত জানান, মঙ্গলবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পর্যটকদের গাড়ি করে সাজেক-খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেছে। বর্তমানে এই গাড়িগুলো মাচালং বাজারে বিরতিতে আছে। একটু পরে সেখান থেকে খাগড়াছড়ি চলে আসবে। আশা করছি সব গাড়িগুলো নিরাপদে পৌঁছে যাবে।

আরও পড়ুন: সাবেক মেয়র আতাউর রিমান্ডে

উল্লেখ্য, বিক্ষুব্ধ জুম্ম ছাত্রজনতার ডাকা ৭২ ঘণ্টা অবরোধের কারণে শনিবার থেকে সাজেকে আটকা ছিলেন পর্যটকরা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা