বৃষ্টিপাত (ছবি: সংগৃহীত)
জাতীয়

চার বিভাগে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক: দেশের চার বিভাগে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) এ তথ্য জানায় আবহাওয়া অফিস।

আবহাওবিদ মো. বজলুর রশিদ জানান, আজ ঢাকাসহ চার বিভাগে বৃষ্টিপাত হতে পারে। তবে অন্যান্য বিভাগেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

তিনি জানান, এখন শুধু বৃষ্টি নয়, ঝড়োহাওয়াসহ বৃষ্টিপাত হবে। এখন বৃষ্টি হলেই বাতাস থাকবে। গতকালের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। তবে আগামীকাল থেকে পুরোদমে তাপমাত্রা বাড়বে। ২৯ ও ৩০ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা শুষ্ক থাকতে পারে। এরপর আবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা