ছবি: সংগৃহীত
জাতীয়
নিউমার্কেট সংঘর্ষ

ডিবিতে যাচ্ছে ২ হত্যা মামলা

সান নিউজ ডেস্ক: ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারটি মামলার মধ্যে দুটি হত্যা মামলার তদন্তভার পাচ্ছে গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর যাচ্ছেন কাদের

সংঘর্ষের মধ্যে পড়ে ডেলিভারিম্যান নাহিদ মিয়া নিহতের ঘটনায় বুধবার (২০ এপ্রিল) রাতে একটি হত্যা মামলা হয়।

নিউমার্কেট থানার ওসি শ ম কাইয়ুম জানান, নিহত নাহিদের চাচা মো. সাইদ যে হত্যা মামলাটি করেছেন, তা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার (২২ এপ্রিল) ডকেটসহ সব কিছু গোয়েন্দা পুলিশের কাছে দেওয়া হয়েছে।

আর দোকানি মুরসালিন নিহতের ঘটনায় বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে আরেকটি হত্যা মামলা হয়েছে। এ মামলাতেও অজ্ঞাত পরিচয় ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

এ মামলাটিও গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে জানান নিউমার্কেট জোনের পুলিশের অতিরিক্ত কমিশনার শাহেনশাহ। বাকি দুই মামলার তদন্ত নিউমার্কেট থানা পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন ওসি কাইয়ুম।

আরও পড়ুন : বিশ্বে করোনায় একদিনে মৃত্যু তিন হাজার

হত্যা মামলার বাইরে বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা করেছেন নিউমার্কেট থানার এসআই মেহেদী হাসান। একই থানার পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির দাঙ্গা-হাঙ্গামা, জ্বালাওপোড়াও, পুলিশের কাজের বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলা করেছেন।

পরিদর্শক ইয়ামিন কবিরের মামলায় নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেনসহ ২৪ জনের নাম রয়েছে।

আরও পড়ুন : নিকারাগুয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রসঙ্গত, সোমবার (১৮ এপ্রিল) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হোটেল কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়। পরে তা রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। পুরো নিউমার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়ে যায়। সোমবার রাতে শুরু হয় সংঘর্ষ থেমে থেমে মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত পর্যন্ত চলে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা