ড. বেনজীর আহমেদ (ফাইল ছবি)
জাতীয়

পবিত্র কোরআন একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা

সান নিউজ ডেস্ক: পবিত্র কোরআন একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা। একজন ভাল মুসলমানের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের আদর্শ অনুসরণ করা জরুরি বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আরও পড়ুন: ঐতিহাসিক মক্কা বিজয় দিবস আজ

পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা-২০২২ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার (২২ এপ্রিল) বাদ জুমা রাজারবাগ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ড. বেনজীর আহমেদ।

আইজিপি বলেন, আমরা বিশ্বাস করি, যে যেই ধর্মেরই হোক না কেন, ধর্ম প্রতিপালনের মাধ্যমে মানুষের নৈতিক মনোবল সুদৃঢ় হয়। কারণ সকল ধর্মেই ভালো কাজ করার উপদেশ দেওয়া হয়। অন্যায় কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়‌।

আইজিপি বলেন, আমাদের বাহিনীর প্রত্যেক সদস্য, যারা যে ধর্মের আছেন তারা তাদের ধর্মের যে বিধানাবলী আছে, বিশেষ করে যারা মুসলমান আছেন তারা পবিত্র কোরআনে যে বিধানাবলী আছে, হাদিসে যে পরামর্শগুলো আছে তা তাদের প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিপালনের চেষ্টা করেন তাহলে অনেক সমস্যার সমাধান হবে।

আরও পড়ুন: মনপুরায় খুশিতে কাঁদলেন নুরভানু

তিনি পুলিশ বাহিনীর মধ্যে ধর্মীয় চর্চার ক্ষেত্রে আজান ও কেরাত প্রতিযোগিতার গুরুত্ব রয়েছে বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত আইজি মো. মাজহারুল ইসলাম। এ সময় অতিরিক্ত আইজি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

আজানে প্রথম হয়েছেন নৌ পুলিশ সদর দপ্তরের এএসআই (নিরস্ত্র) এম মহিউদ্দিন, দ্বিতীয় নোয়াখালী জেলা পুলিশের কনস্টেবল মো. মনিরুল ইসলাম ও তৃতীয় হয়েছেন কিশোরগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল মুসলিম উদ্দিন।

কেরাতে প্রথম স্থান অধিকার করেন স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ঢাকার কনস্টেবল মো. শরীফ উদ্দিন, দ্বিতীয় হয়েছেন র্যাব-১৩ রংপুরের এএসআই (সশস্ত্র) ওমর ফারুক ও তৃতীয় হয়েছেন পুলিশ একাডেমি সারদার নায়েক আরিফুর রহমান।

আরও পড়ুন: আল-আকসায় ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান

জঙ্গিবাদ দমনে ইসলামের ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগিতায় ১ম হয়েছেন নৌ পুলিশ সদর দপ্তরের এএসআই (নিরস্ত্র) এম মহিউদ্দিন, দ্বিতীয় স্পেশাল ব্রাঞ্চ (এসবি) উচ্চমান সহকারী শেখ রেজাউল কবির ও তৃতীয় হয়েছেন টিঅ্যান্ডআইএম ঢাকার বেতার কনস্টেবল ইব্রাহীম হোসেন।

পুলিশের সকল ইউনিটের সাব ইন্সপেক্টর থেকে তদনিম্ন পর্যায়ের পুলিশ সদস্য এবং সিভিল স্টাফরা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে আজান ও কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীরা আজান ও কোরআন তেলাওয়াত করে শোনান।

আরও পড়ুন: আল-আকসায় ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা