সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে ১০ ক্লিনিক সিলগালা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় ১০টি ক্লিনিক সিলগালা করে দিয়েছে জেলা স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা। অভিযানে একাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সর্তক করা হয়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে দিনব্যাপী পিঠা উৎসব

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ওই ক্লিনিকগুলো সিলগালা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাঈমা নুসরাত জাবিন। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন্ধ করা প্রতিষ্ঠান গুলো হচ্ছে দ্য ডেন্টাল পয়েন্ট, মা ডেন্টাল কেয়ার, জামাল দন্ত চিকিৎসালয়, মডার্ন ডেন্টাল কেয়ার, নোয়াখালী ডেন্টাল কেয়ার, নাজস্কুল ডেন্টাল কেয়ার, নিপেন ডেন্টাল কেয়ার, আশা ডেন্টাল কেয়ার, মেঘ ডেন্টাল কেয়ার, জাহানারা ডেন্টাল এন্ড অর্থোডেন্টিক সেন্টার।

আরও পড়ুন: শীতজনিত রোগে নিহত ৫ শিশু

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মন্ত্রণালয়ে নির্দেশনা অনুযায়ি সকাল থেকে জেলা শহর মাইজদী ও কয়েকটি ইউনিয়নে অভিযান চালায় জেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানকালে নিবন্ধন, বৈধ কোনো কাগজপত্র, চিকিৎসক ও টেকনোলজিস্ট না থাকায় ৮টি ডেন্টাল ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়।

নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযানে নানা অনিয়ম পাওয়ায় ৮টি ডেন্টাল ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা