সংগৃহীত
সারাদেশ

শীতে গরমের উষ্ণতা ছড়ালেন প্রতিমন্ত্রী 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ খাগড়াছড়িতে ১০ হাজার শীতার্ত অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল মানুষের মাঝে গরমের উষ্ণতা ছড়িয়ে দিতে শীতবস্ত্র বিতরণ করেছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

আরও পড়ুন: ক্রিসেন্ট এর যুব প্রধান তপু’র বিদায়ী সংবর্ধনা

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জেলা শহরের কদমতলী এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, পার্বত্য শান্তিচুক্তির সুফল যাতে পার্বত্যবাসী ভোগ করতে পারে সে ব্যাপারে কাজ করা হবে। সকলে মিলে পাহাড়ে শান্তিপূর্ণ সহাবস্থান ও সুষম বন্টন নিশ্চিত করা হবে। পার্বত্য জেলা পরিষদগুলোকে অধিকতর ক্ষমতায়নের জন্য কাজ করে যাবো। পাশাপাশি বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র আরো একবার নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: শীতজনিত রোগে নিহত ৫ শিশু

এ সময় খাগড়াছড়ি পৌরসভা’র মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম দিদার, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ, জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা