সংগৃহীত ছবি
সারাদেশ

মোরেলগঞ্জে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : মোরেলগঞ্জে খাল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

শনিবার মোরেলগঞ্জ পৌর বিএনপির আয়োজনে বারইখালী ফেরিঘাট এলাকায় মারকায ওমর আল ফারুক মাদ্রাসা মাঠে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন।

১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহের রায়হানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সিনয়ির যুগ্ম আহবায়ক অধ্যাপক আব্দুল আউয়াল। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক ফারুক হোসেন সামাদ, আসাদুজ্জামান মিলন, শ্রমিকদল নেতা মাসুদ খান চুন্নু।

আরও পড়ুন : চাঁদা না দেওয়ায় বাস পুড়িয়ে দিল যুবদল নেতা

অন্যান্যদের মধ্যে আলোচনা করেন সাবেক ছাত্রদল নেতা জিএস রিপন, যুবদল নেতা আব্বাস মুন্সি, স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান কুদ্দুসসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুই শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সভায় প্রধান অতিথি মো. ইব্রাহিম হোসেন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় রাষ্ট্র সংস্কারের সকল বিষয় তুলে ধরা হয়েছে। এটি বাস্তবায়নের জন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা