সংগৃহীত ছবি
সারাদেশ

গণপিটুনিতে যুবক নিহত

জেলা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে ইসরাফিল শেখ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা জাকির মোল্লার বাড়িতে ডাকাতি করতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত ইসরাফিল শেখ কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামের হাফিজ শেখের ছেলে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ডাকাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করে।

আরও পড়ুন : নোয়াখালীতে গৃহবধূর লাশ উদ্ধার

জানা গেছে, বুধবার দিবাগত রাত ৩টার সময় জাকির মোল্লার ঘরের তালা ভেঙে ডাকাতি করতে থাকে একদল ডাকাত। পাশের রুমে ঘুমিয়ে থাকা মসজিদের ইমাম ডাকাতের উপস্থিতি টের পেয়ে মোবাইল ফোনে আশপাশের লোকদের খবর দেয় এবং মাইকে ঘোষণা দেয়।

পরে গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে বাগানের মধ্যে ধরে গণপিটুনি দেয়। গণপিটুনি খেয়ে ঘটনাস্থলেই ইসরাফিল শেখ মারা যান।

আরও পড়ুন : ২৪২ কোটি টাকার বাঁধ নির্মাণ অসমাপ্ত রেখেই হস্তান্তর

নিহত ইসরাফিলের মা জানান, আমার ছেলে মাঝে মাঝে চুরি করত। নেশা করে ইয়াবা, গাঁজা খায়। আমার ছেলেটা তেমন ভালো মানুষ না।

ভাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ বলেন, ইসরাফিল পেশাদার একজন চোর। গতরাতে চুরি করতে গিয়ে ইমাম টের পায়। পরে গ্রামবাসী ইসরাফিল নামে এক চোরকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা