ছবি: সংগৃহীত
সারাদেশ

নারীকে নির্যাতনের ভিডিও ভাইরাল

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে দুলারহাট থানার চর তোফাজ্জল গ্রামে জমি সংক্রান্ত মামলার জের ধরে সুমাইয়া বেগম (২৪) নামের এক নারীকে মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে নির্যাতনের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: পরকীয়ার জেরে আ’লীগ নেতা খুন

দুলারহাট থানা পুলিশ রাতেই এ ঘটনায় জড়িত অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করে বুধবার (১৭ জানুয়ারি) সকালে আদালতে সোপর্দ করে। এর আগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় জমি সংক্রান্ত মামলার জের ধরে এ নির্যাতনের ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা আহত সুমাইয়াসহ তার পরিবারের সদস্যদের উদ্ধার করে সন্ধ্যায় চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বুধবার নারীকে প্রকাশ্যে নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরলে মুহুর্তে ভাইরাল হয়ে যায়। নির্যাতনের ভিডিও নিয়ে উপজেলাজুড়ে আলোচনার ঝড় বয়ে যায়। ওই নারী দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের মো. সেরাজল ইসলামের মেয়ে বলে জানা গেছে।

আরও পড়ুন: পীরগঞ্জে বাসে ডাকাতি, আটক ৫

এ ঘটনায় মঙ্গলবার রাতে আহত সুমাইয়ার মা ফিরোজা বেগম বাদী হয়ে ৭ জনকে আসামি করে দুলারহাট থানায় মামলা দায়ের করেন। রাতেই দুলারহাট থানা পুলিশ ঘটনায় জড়িত শহিন ও ফিরোজ নামের দুই জনকে গ্রেফতার করে বুধবার সকালে আদালতে সোপর্দ করে।

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, অভিযুক্তরা ও সুমাইয়ারা পরস্পর আত্মীয়। তারা একই বাড়িতে বসবাস করেন। অভিযুক্তদের সাথে তার বাবা সেরাজল ইসলামের জমি সংক্রান্ত মামলা চলমান রয়েছে।

মঙ্গলবার ওই মামলার হাজিরার দিন ধার্য্য ছিল। ওই দিনই অভিযুক্তরাও মামলার হাজিরা দিয়েছেন।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে নিহত ২

সেরাজল ইসলাম মামলার হাজিরা শেষে বাড়ি ফিরে আসরের নামাজ পড়তে যাওয়ার পথে তার দায়ের করা দেওয়ানী মামলার আসামি নুরনবী, কবির হোসেন, শাহিন, ফিরোজ, আয়েশা বেগম, সাথি বেগম ও খতেজা বেগমসহ ১০/১২ জনের একটি সংবদ্ধ চক্র তার বাবা সেরাজল ইসলামের ওপর অর্তকিত হামলা চালিয়ে মারধর করেন।

এ সময় মেয়ে সুমাইয়া বাবাকে উদ্ধারে এগিয়ে গেলে তার ওপর হামলা চালানো হয়। তাকে মাটিতে ফেলে মধ্যযুগীয় কাদায় নির্যাতন করে আসামিরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাসন উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযুক্ত ২ আসামি পুলিশের হেফাজতে রয়েছে এবং অপর আসামিরা পলাতক রয়েছে।

দুলারহাট থানার ওসি (তদন্ত) মো. মহিবুল্লাহ জানান, নারীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় ৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত ২ আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা