সংগৃহীত ছবি
সারাদেশ

চাচা-ভাতিজাকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে পূর্ব শত্রুতার জেরে চাচা-ভাতিজাকে গুলি হত্যা করেছে প্রতিপক্ষরা।

আরও পড়ুন : মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত

বুধবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে মহেশপুর থানার পুলিশ।

নিহত শামীম হোসেন মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের শামসুল হকের ছেলে এবং মন্টু মিয়া একই গ্রামের নয়ন মন্ডলের ছেলে।

আরও পড়ুন : অস্ত্র-পিকআপসহ আটক ৩

বাঘাডাঙ্গা গ্রামের আহসান হাবীব বলেন, শামীম-মন্টু মূলত ধনিয়া পাতার ব্যবসা করতো। সেই ব্যবসার লেনদেন ছিল একই এলাকার তরিকুল ইসলাম আকাল ও ইব্রার সঙ্গে। সেই লেনদেনকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ওদের মধ্যে কথা কাটাকাটি হয়। বুধবার বিকেলে শামীম-মন্টু একই গ্রামের আকালের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বাড়ির ছাদ থেকে ইব্রা ও আকাল তাদের দিকে গুলি ছুড়ে। এসময় ঘটনাস্থলেই শামীম নিহত হয়। পরে গুলিবিদ্ধ মন্টুকে এলাকাবাসী ও স্বজনরা পার্শ্ববর্তী জীবননগর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মন্টুর মৃত্যু হয়।

মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে জানানো হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা