সংগৃহীত
সারাদেশ

খেত থেকে নারীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় চারা খেত থেকে এক অজ্ঞাত নারীর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ছুরিকাঘাতে অটোচালক নিহত

বুধবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকা থেকে অজ্ঞাত ঐ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা বলছে, ইকড়ছই জামিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার পেছনের চারা খেতে (বীজতলা) অজ্ঞাতপরিচয় এক নারীর আধপোড়া মরদেহ দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মাঝে এটি কোনো হত্যাকাণ্ড না আত্মহত্যা এ নিয়ে রহস্য দেখা দিয়েছে।

আরও পড়ুন: জয়দেবপুরে ট্রেন লাইনচ্যুত

জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন।

তিনি আরও বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা