সংগৃহীত
সারাদেশ

ইয়াবা উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলার আনোয়ারা থেকে ২ কোটি টাকার ইয়াবাসহ দুজনকে আটক করেছে র‍্যাপিড ব্যাটেলিয়ান অ্যাকশন (র‍্যাব)।

আরও পড়ুন: জয়দেবপুরে ট্রেন লাইনচ্যুত

মঙ্গলবার (১৬ জানুয়ারি) উপজেলার বটতলী শাহ্ মোহসেন আওলিয়া মাজার এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন, মো. চান মিয়া সওদাগর (৬১) ও মো. ইসকেন্দর হোসেন বাপ্পী (৩৮)। পটিয়ার শান্তির হাট এলাকার বাসিন্দা তারা।

র‌্যাব-৭ বলছে, ইয়াবা ট্যাবলেট নিয়ে প্রাইভেটকারে করে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছে– এমন তথ্যের ভিত্তিতে আনোয়ারা থানার বটতলী শাহ্ মোহসেন আওলিয়া মাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। বিভিন্ন গাড়ি তল্লাশির একপর্যায়ে ২ জনকে মাদকসহ আটক করা হয়েছে।

আরও পড়ুন: দৌলতদিয়া ফেরি চালাচল স্বাভাবিক

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, চান মিয়া সওদাগর ও মো. ইসকেন্দর হোসেন বাপ্পী চিহ্নিত মাদক কারবারি। এ সময় তাদের কাছ থেকে ৬৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ২ জনকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা